করোনা থেকে মুক্তির পরে ছত্রাকের হানা! পরবর্তী মহামারীর উৎস নিয়ে সতর্কবার্তা
করোনা থেকে মুক্তির পরে ছত্রাকের হানা! পরবর্তী মহামারীর উৎস নিয়ে সতর্কবার্তা
করোনা ভাইরাস (coronavirus)। গত দুবছরের বেশি সময় ধরে এই ভাইরাস (virus) সারা বিশ্বকে নাচিয়ে-কাঁদিয়ে একটা বড় অংশের মানুষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেল। এখনও এর সক্রিয়তা নিয়ে গবেষণা চলছে। তবে মহামারীর (pandemic) উৎস হিসেবে ভাইরাস নিয়ে এই লাফালাফির জেরে তা অন্য আনুবীক্ষণিক জীবগুলিকে নিয়ে গবেষণায় কোথাও খামতি থেকে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এমন কী ছত্রাকও (fungi) যে পরবর্তী মহামারীর কারণ হয়ে উঠবে না, তা সম্পর্কে কোনও নিশ্চয়তা দিতে পারছেন না গবেষকরা।

উপকারী ছত্রাক নিয়ে অবগত
আমরা অনেকেই উপকারী ছত্রাকে দু-একটি নাম নিয়ে অবগত। এর মধ্যে সবার আগে আসে মাশরুম। এছাড়াও ব্রুয়ার ইস্ট, রোকফোর্ট পনিরও রয়েছে। রয়েছে পেনিসিলিনের মতো অ্যান্টিবায়োটিক। তবে এর বাইরে এমন অনেক ছত্রাক রয়েছে, যেগুলির সম্পর্কে আমরা কম জানি, কিংবা সেরকম কোনও জ্ঞানই নেই। সাম্প্রতিক সময়ে করোনা মহামারীর সময়েই বেশ কিছু ছত্রাকের নাম সামনে এসেছে, কিংবা তাদের সক্রিয়তা পুনরায় শুরু হয়েছে।

করোনা থেকে মুক্তির পরেই ছত্রাকের হানা
করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে প্রায় সব পর্যায়ে। এখন বিভিন্ন জায়গা থেকে বিধি নিষেধ তুলে নেওয়া হলেও প্রচার বন্ধ করা হয়নি। কিন্তু এইভাবে একটি ভাইরাসের ওপরে মনোনীবেশের ফলে অন্য জীবাণু নিয়ে অসতর্কতা বাড়ছে। বিশেষ করে প্যাথোজেনিক ছত্রাক নিয়ে ঝুঁকি বাড়ছে।
গত বছরের মাঝামাঝি সময়ে অনেকে করোনা থেকে মুক্তির পরেই ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অনেকের মৃত্যুও হয়েছে। সেইসব রোগীদের দেহে ছত্রাকের গুরুতব সংক্রমণের রিপোর্ট মিলেছে। রোগীদের শ্বাসযন্ত্রে অ্যাসপারজিলাসের সংক্রমণ ধরা পড়েছে। এছাড়াও মিউকরমাইকোসিসের নাম সংবাদ মাধ্যমে উঠে এসেছিল বারে বারে।

আমেরিকা-সহ বিভিন্ন দেশে ছত্রাক ঘটিত জ্বর
আমেরিকার বিভিন্ন অংশে জ্বরের অন্যতম উৎস হিসেবে কক্সিডিওডোমাইকোসিসের নাম উঠে এসেছে। যা দীর্ঘ দিন ধরেই সেখানকার প্রাণী এবং মানব গেবে সংক্রমণ ঘটিয়ে চলেছে। তবে একদশকের বেশি সময় ধরে স্থানীয় হিসেবেই বিবেচিত হয়ে আসছে। তবে এর ওপরেও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে। বেশ কিছু জায়গায় চার ছড়িয়ে পড়ার খবরও পাওয়া গিয়েছে। হাওয়ায় ওড়া ছত্রাকের রেণুর চলে যাচ্ছে মানব দেহের ভিতরে। তারপরেই জ্বর। বর্তমান সময়ে ঘন ঘন খরা পরিস্থিতির জেরে তৈরি হওয়া ধূলিকনা, বাড়ি তৈরির সময় তৈরি হওয়া ধূলিকণাও ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

ক্যান্ডিডা অরিস বাড়াচ্ছে সংক্রমণ
সাম্প্রতিক সময়ে ক্যান্ডিডা অরিসের নাম উঠে এসেছে মাল্টিড্রাগ বিরোধী ছত্রাক হিসেবে। যা মানুষের মৃত্যুর কারণও হয়ে উঠেছে। এটিকে জয়বায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া নতুন একটি প্রাণঘাতী ছত্রাক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০০৯ সালে এই ছত্রাককে প্রথম সনাক্ত করা হয়। পরবর্তী সময়ে দেখা গিয়েছে এই ছত্রাক উপযুক্ত পরিবেশ পেলে হাসপাতালের পাশাপাশি প্রকৃতিতেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications