করোনা সংক্রমণের মাঝেই চতুর্থবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার! উত্তপ্ত বিশ্ব রাজনীতি

করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইতে লিপ্ত গোটা বিশ্ব। তবে এই পরিস্থিতিতেও উত্তর কোরিয়ার দৃষ্টিভঙ্গি বদলায়নি একবিন্দুও। মিসাইল পরীক্ষণ থামাচ্ছেন না কিম জং উন। চলতি মাসে এই নিয়ে চারবার মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া।

জাপানের সমুদ্রে গিয়ে পড়ে উত্তর কোরিয়ার মিসাইল

জাপানের সমুদ্রে গিয়ে পড়ে উত্তর কোরিয়ার মিসাইল

জানা গিয়েছে, রবিবার পরপর দুটি মিসাইল ছোঁড়া হয় উত্তর কোরিয়া থেকে। উত্তর কোরিয়ার দাবি, দুটো মিসাইলই ব্যালিস্টিক। উত্তর কোরিয়ার বন্দর শহর উনসান থেকে ছোড়া হয়েছে এই মিসাইল, যা গিয়ে পড়েছে জাপানের সমুদ্রে। এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, প্রায় ২৩০ কিলোমিটার উড়ে গিয়ে পড়েছে ওই মিসাইল।

তীব্র নিন্দা জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার তরফে

তীব্র নিন্দা জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার তরফে

এদিকে বিশ্ব সঙ্কটের মধ্যে উত্তর কোরিয়ার এহেন আচরণের তীব্র নিন্দা জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার তরফে। দক্ষিণ কোরিয়া তাদের বিবৃতিতে বলেছে, যখন গোটা বিশ্ব করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করছে, তখন এই ধরনের ঘটনা কোনও মানে হয় না। কঠিন পরিস্থিতিতে যুদ্ধের মনোভাব নিয়ে এগোচ্ছেন কিম জং উন।

এই মাসে উত্তর কোরিার চতুর্থ মিসাইল উৎক্ষেপণ

এই মাসে উত্তর কোরিার চতুর্থ মিসাইল উৎক্ষেপণ

কোরিয়ার পাশাপাশি জাপান কোস্ট গার্ডের পক্ষ থেকেও উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত সপ্তাহতেও একই রকম ভাবে জাপানের সমুদ্রে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। সেই ঘটনার পর ররবিবার ফের এই পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।

করোনা জ্বরে জর্জরিত বিশ্ব

করোনা জ্বরে জর্জরিত বিশ্ব

করোনা সংক্রমণের প্রকোপে চিনের পাশাপাশি গম্ভীর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে উত্তর কোরিয়া ও জাপান। দুটি দেশেই কড়া নজরদারি ও ব্যবস্থা সত্ত্বেও ক্রমেই বেড়ে চলেছে করোনার প্রকোপ। জাপানে যেখানে হাজারের বেশি করোনা আক্রান্ত রয়েছে, সেখানে দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি আরও খারাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+