করোনা মহামারীর মাঝেই উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ! বাকি বিশ্বকে কোন বার্তা কিমের?

বিশ্বজুড়ে করোনা সংক্রমণের আতঙ্কের মধ্যে। তবে তাতে পরোয়া করেন না উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। কিম জং উন। করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে মাঝেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে জানা গিয়েছে। আর এই নিয়ে বিশ্ব রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে।

করোনা আতঙ্কের মধ্যেই উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ

করোনা আতঙ্কের মধ্যেই উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ

করোনা আতঙ্কের মধ্যেই উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। জাপান কোস্ট গার্ডের পক্ষ থেকেও উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কী ঘটেছে?

কী ঘটেছে?

দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে বলা হয়, উত্তর কোরিয়ার পিয়োঙ্গান প্রদেশ থেকে জাপান সাগরের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। সেগুলো সমুদ্র সীমার প্রায় ৫০ কিলোমিটার ওপর দিয়ে এসে ৪১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

ঘটনার নিন্দা দক্ষিণ কোরিয়ার

ঘটনার নিন্দা দক্ষিণ কোরিয়ার

এদিকে বিশ্ব সঙ্কটের মধ্যে উত্তর কোরিয়ার এহেন আচরণের তীব্র নিন্দা জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার তরফে। তাদের দাবি, করোনাভাইরাস নিয়ে বিশ্ব সংকটের মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঠিক হয়নি।

করোনার জেরে বাজে পরিস্থিতি জাপান ও দক্ষিণ কোরিয়ায়

করোনার জেরে বাজে পরিস্থিতি জাপান ও দক্ষিণ কোরিয়ায়

করোনা সংক্রমণের প্রকোপে চিনের পাশাপাশি গম্ভীর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে উত্তর কোরিয়া ও জাপান। দুটি দেশেই কড়া নজরদারি ও ব্যবস্থা সত্ত্বেও ক্রমেই বেড়ে চলেছে করোনার প্রকোপ। জাপানে যেখানে হাজারের বেশি করোনা আক্রান্ত রয়েছে, সেখানে দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি আরও খারাপ। সেদেশে ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১০২ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+