কিম জং উনের নির্দেশে সিওলকে কড়া বার্তা উত্তর কোরিয়ার! যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে কী বললেন কিমের বোন?
সিওলকে কড়া বার্তা উত্তর কোরিয়ার! যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে কী বললেন কিম জং উনের বোন?
কয়েকদিন আগেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানায় উত্তর কোরিয়া। এবার দক্ষিণ কোরিয়াকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হল উত্তর কোরিয়ার তরফে। এই বিষয়ে দক্ষিণ কোরিয়াকে কড়া ভাষায় সতর্ক করেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং।

খুব শীঘ্রই কঠোর পদক্ষেপ নিতে চলেছে উত্তর কোরিয়া
শনিবার এই বিষয়ে বলতে গিয়ে কিম ইয়ো জং বলেন, 'আমার মনে হয় সময় এসে গিয়েছে যখন দক্ষিণ কোরিয়ার সরকারকে আমাদের সতর্ক করে দেওয়া উচিত। আমরা খুব শীঘ্রই কঠোর পদক্ষেপ নিতে চলেছি। আমাদের মিলিটারি এই বিষয়ে প্রস্তুত হচ্ছে।'

কিমের নির্দেশে প্রস্তুত হচ্ছে সেনা
তিনি আরও বলেন, 'আমাদের দেশের সুপ্রিম লিডারের নির্দেশে এবং দেশ ও দলের সর্বসম্মতিক্রমে আমি আমাদের সেনাকে নির্দেশ দিচ্ছি যে আমাদের শত্রু রাষ্ট্রকে সায়েস্তা করার জন্য পদক্ষেপ নেওয়া হোক। আপনারা প্রস্তুত থাকুন।'

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছেদ
এর আগে উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সির তরফে জানানো হয়েছিল, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তের যোগাযোগ দুপুরে বিচ্ছিন্ন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করার এটাই প্রথম পদক্ষেপ। ‘অপ্রয়োজনীয় বিষয় থেকে মুক্তি পেতে' এই পদক্ষেপ বলে জানিয়েছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ এবং উত্তর কোরিয়ার মধ্যবর্তী অর্থনৈতিক প্যাকেজ কার্যকরী করতে সিওলের ব্যর্থতায় হতাশ পিয়ংইয়ং।

অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করার অভিযোগ উঠেছে
এর আগেও উত্তর কোরিয়া সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল। দক্ষিণ কোরিয়ার ফোন কল এবং ফ্যাক্সের উত্তর দেয়নি। পিয়ংইয়ং-র বিরুদ্ধে এর আগেও অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করার অভিযোগ উঠেছে। কিংবা অ্যামেরিকার সঙ্গে নিউক্লিয়র আলোচনায় সেরকম গতি না দেখায় তাদের হতাশার এক ইঙ্গিত চাইছে উত্তর কোরিয়া বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উত্তর কোরিয়ার অভিযোগ
যদিও উত্তর কোরিয়ার তরফে জানানো হয়েছে, সীমান্তে পিয়ংইয়ং বিরুদ্ধ লিফলেট বিলি করছিলেন কয়েকজন অ্যাক্টিভিস্ট। কিন্তু সিওল তাঁদের আটকাতে পারেনি। তার জবাবেই যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করল উত্তর কোরিয়া। আর এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications