মৃত্যু নিয়ে জল্পনা কাটিয়ে ফের জনসমক্ষে কিম, আলোচনায় পরমাণু অস্ত্র

২০ দিন পর ফের জনসমক্ষে এলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সম্প্রতি সেদেশের সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকে যোগ দিতে হাজির হয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক। তবে এই জরুরি মিটিং কবে হয়েছে, সে সংক্রান্ত কোনও খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে সে দিনের বৈঠকে বেশ কিছু সেনা আধিকারিকের পদের রদবদল করেন কিম।

কিমের অসুস্থতার খবরে বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছিল

কিমের অসুস্থতার খবরে বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছিল

তাঁর শারীরিক অসুস্থতার খবরে বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছিল। এমনকী কিম মারা গিয়েছেন দাবি করে একটি ছবিও প্রকাশ করে দেওয়া হয়েছিল হংকং টিভি-র তরফে। আর সেই সব গুঞ্জনের মাঝেই দেশের একটি কারখানার উদ্বোধনে গিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক শাসক কিম জং উন।

ঘটনার সূত্রপাত ১৫ এপ্রিল

ঘটনার সূত্রপাত ১৫ এপ্রিল

গত ১৫ এপ্রিল ছিল কিমের দাদুর জন্মদিন। এ উপলক্ষে ওই দিন আয়োজিত অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন কিম। এটি অনেক বড় বিষয়। কারণ কিমের দাদু উত্তর কোরিয়ার জাতির জনকের জন্মদিন দেশটির জন্য খুব বড় অনুষ্ঠান। কিম জং-উন কখনও এ অনুষ্ঠানে অনুপস্থিত থাকেননি। এরপরই শুরু হয় গুঞ্জন।

কিমের হৃদযন্ত্রে অস্ত্রোপচার

কিমের হৃদযন্ত্রে অস্ত্রোপচার

হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন উত্তর কোরিযার নেতা কিম জং উন। এমন খবর ছড়িয়ে পড়তেই এই বিষয়ে বিবৃতি দিয়ে উত্তর কোরিয়া জানিয়ে দেয় যে এই খবর সর্বৈব মিথ্যা। তবে এরপর হংকংয়ের এক টিভি চ্যানেলের খবরে কিমের মৃত্যু হয়েছে দাবি করতেই এই বিষয়ে শুরু হয় আরও জোর জল্পনা।

কিমের রাজনৈতিক অভিসন্ধি

কিমের রাজনৈতিক অভিসন্ধি

বিশেষজ্ঞদের মত, কিমের এই জনসমক্ষে আসার পিছনে যতটা না আন্তর্জাতিক সংকেত রয়েছে, তার থেকেও বেশি দেশীয় রাজনীতির প্রভাব রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল, যতবারই আন্তর্জাতিক মিডিয়াগুলো কিমের মৃত্যুর জল্পনা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করছে, তত বারই সব জল্পনা উড়িয়ে দিয়ে প্রকাশ্যে আসছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+