আমেরিকার ডেমোক্র্যাটিক নেতা জো বিডেনকে পিটিয়ে মারার হুমকি উত্তর কোরিয়ার

মার্কিন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বিডেন স্মৃতিভ্রংশের শিকার : উত্তর কোরিয়া

আসন্ন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বিডেনকে 'ক্ষ্যাপা কুকুরের' সাথে তুলনা করে পিটিয়ে মারার হুমকি দিল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এই তীব্র শ্লেষ বাক্যের সঙ্গে এর আগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক পরিভাষারও মিল খুঁজে পাচ্ছেন বলে মনে করছেন অনেকেই।

আমেরিকার ডেমোক্র্যাটিক নেতা জো বিডেনকে পিটিয়ে মারার হুমকি উত্তর কোরিয়ার

কিছুদিন আগেই জো বিডেনকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উমকে "একনায়ক" এবং "স্বৈরাচারী" হিসাবে অভিহিত করতে দেখা যায়। যদি উত্তর কোরিয়ার রাজনৈতিক প্রাণকেন্দ্র পিয়ংইয়ং ইতিমধ্যেই রাজনৈতিক শ্লেষ ও কটুবাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশ্ববাসীর নজর কারলেও এদিনের মন্তব্য গুলিকে খুবই কুরুচিকর বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের অনেকেই।

এদিন একটি সরকারি বিবৃতি জারি করে পিয়ংইয়ং প্রশাসন জানায় "জো বিডেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতৃত্বের মর্যাদা হানির সাহস দেখিয়ে ছিলেন। তাই তার মতো ক্ষ্যাপা কুকুরকে রাস্তায় ছেড়ে দিলে সে প্রচুর লোককে আঘাত করতে পারে।" এই বক্তব্যের পরও না থেমে ওই উত্তর কোরিয়া জানায় " তাই তাদের মতো পাগলা কুকুরের দলকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা উচিত। এটা করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যও উপকারী হবে। " পাশাপাশি বিডেনকে নিম্ন মেধার মানুষ হিসাবে উল্লেখ করে বলা হয় বর্তমানে তিনি স্মৃতিভ্রংশের শিকার।

পিয়ংইয়াংয়ের এই ক্ষোভের পিছনে কোনও প্ররোচনা ছিল কী না তা তাৎক্ষণিক ভাবে পরিষ্কার করা যায়নি। যদিও কিছুদিন আগেই ডেমোক্রেটিক প্রার্থী বিডেনকে বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্পের বৈদেশিক নীতির সমালোচনা করে একটি বিবৃতি প্রকাশ করতে দেখা যায়। যেখানে তিনি বিদায়ী প্রেসিডেন্টকে স্বৈরাচারী ও স্বৈরশাসক বলেও উল্লেখ করেন। এবার উত্তর কোরিয়া প্রশাসনের বিডেনের বিরুদ্ধে নতুন এই আক্রমণের পিছনে অন্য কোনও রাজনীতির গন্ধ আছে কিনা সেই বিষয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+