আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল পরীক্ষার পরে নতুন হুমকি উত্তর কোরিয়ার! আমেরিকার পাল্টা পদক্ষেপে উত্তেজনা
কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা। নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা নিয়ে সাফাই দিতে গিয়ে উত্তর কোরিয়া বলেছে, পারমাণবিক হামলার মোকাবিলা জোরদার করতেই তারা এটা করেছে। পাশাপাশি আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার আসন্ন সামরিক মহড়া নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

উত্তর কোরিয়ার পরীক্ষা
শনিবার উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করে, তা এবছরের জানুয়ারি থেকে প্রথমবার। আন্তর্জাতিক সম্পরেকের বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই পরীক্ষার মাধ্যমে এতদিকে যেমন নিজের দেশের পারমাণবিক অস্ত্রের ক্ষমতা বাড়িয়ে রাখলেন, অন্যদিকে ভবিষ্যতে আমেরিকার সঙ্গে দর কষাকষি অনেকটা ওপর থেকে করতে পারবেন।

মিসাইল পরীক্ষা নিয়ে ব্যাখ্যা
শনিবারের আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা সম্পর্কে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থার তরফে বলা হয়েছে, হাওয়াসং-১৫ আইসিবিএম কিমের নির্দেশে কোনও রকমের প্রাথমিক নির্দেশিকা ছাড়াই সংগঠিত হয়েছে। সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ আরও বলেছে শনিবারের পরীক্ষায় অস্ত্র কতটা নির্ভরযোগ্য তা যেমন পরীক্ষা করা হয়েছে, অন্যদিকে দেশের পারমাণবিক শক্তি এবং যুদ্ধ প্রস্তুতি যাচাই করা হয়েছে।
উত্তর কোরিয়ার তরফে দাবি করা হয়েছে, ৫৭৭০ কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল। এবং ৬৭ মিনিটে ৯৯০ কিমি দূরত্বে পৌঁছে গিয়েছিল। এই ক্ষেপণাস্ত্র কোরীয় উপদ্বীপ এবং জাপানের জলসীমার মধ্যে পূর্বনির্ধারিত জায়গায় আঘাত হানে বলেও জানা গিয়েছে।

আমেরিকার প্রতিশ্রুতি পালন
রবিবার কোরীয় উপদ্বীপে জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার পাশাপাশি আমেরিকার দূরপাল্লার সুপারসনিক বোমারু বিমানগুলিকে উড়তে দেখা গিয়েছে। দক্ষিণ কোরিয়ার তরফে বলা হয়েছে, রবিবারের মহড়া তাদের প্রতি আমেরিকার নিরাপত্তার প্রতিশ্রুতি নিশ্চিত করেছে।

উত্তর কোরিয়ার পাল্টা হুঁশিয়ারি
কোরীয় উপদ্বীপে সামরিক আধিপত্য অর্জনের চেষ্টা করা হচ্ছে। রবিবার দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে আমেরিকার মহড়া নিয়ে এমনটাই মন্তব্য করেছেন, উত্তর কোরিয়ার প্রধান কিম জং-এর প্রভাবশালী বোন কিন ইয়ো জং। তিনি সতর্ক করে বলেছেন, শত্রুর প্রতিটি গতিবিধি তারা পর্যবেক্ষণ করছেন। যে কোনও পরিস্থিতিতে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও তিনি দিয়েছেন।












Click it and Unblock the Notifications