ভুলবশত মিসাইল মেরে নিজেদের শহরই উড়িয়ে দিল উত্তর কোরিয়া

ভুল করে নিজেদের শহরেই ক্ষেপনাস্ত্র বিস্ফোরণ করে ফেলল কিম জং উনের দেশ।

মার্কিন যুক্তরাষ্ট্র-সহ সারা বিশ্বকে পরমাণু হামলার ভয় দেখিয়েছে উত্তর কোরিয়া। এবার ভুল করে নিজেদের শহরেই ক্ষেপনাস্ত্র বিস্ফোরণ করে ফেলল কিম জং উনের দেশ। ক্ষেপনাস্ত্রটি উৎক্ষেপণ অসফল হওয়ায় তা সেই শহরেই আছড়ে পড়ে।

ভুলবশত মিসাইল মেরে নিজেদের শহরই উড়িয়ে দিল উত্তর কোরিয়া

জানা গিয়েছে হওয়াসং-১২ ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইল ঠিকমতো ছাড়া হয়েছে ভাবা হলেও তা ভুল ছিল। তকচোন শহরে তা আকাশ থেকে নেমে এসে আছড়ে পড়েছে।

এই শহরটি উত্তর কোরিয়ায় প্রধান শহর পিয়ংইয়াং থেকে ৯০ মাইল দূরে। শহরের জনসংখ্যা ২ লক্ষের বেশি। ক্ষেপনাস্ত্রটি ফেটে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিল্পের এলাকা অথবা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপগ্রহ চিত্র থেকে এই বিষয়টি নজরে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের।

উৎক্ষেপণের পর আকাশে ৪৩ মাইল উপরে উঠে ২৪ মাইল যেতে না যেতেই তাতে গোলযোগ দেখা দেয়। ইঞ্জিনের গোলযোগে ক্ষেপনাস্ত্র শহরেই আছড়ে পড়ে। তবে এই ঘটনায় হতাহতের সংখ্যা প্রকাশ করেনি কিমের সরকার।

গতবছর থেকেই কোনওরকম আগাম বার্তা ছাড়াই ক্ষেপনাস্ত্র পরীক্ষা করে চলেছে উত্তর কোরিয়া। যা নিয়ে জাপান রীতিমতো প্রতিবাদ জানিয়েছে। কারণ জাপান সীমান্তেই এই উৎক্ষেপণ করে চলেছে কিমের দেশ। এদিনের ঘটনা সামনে আসায় কোন গোল বাঁধে সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+