নোরোভাইরাস দ্রুত গতিতে কোভিডের মাঝেই ছড়িয়ে যাচ্ছে, জানুন এর উপসর্গ থেকে চিকিৎসার বিভিন্ন দিক
নোরোভাইরাস দ্রুত গতিতে কোভিডের মাঝেই ছড়িয়ে যাচ্ছে, জানুন এর উপসর্গ থেকে চিকিৎসার বিভিন্ন দিক
নোরোভাইরাস কার্যত করোনার পর আরও একটি ত্রাসের নাম হয়ে উঠেছে। মাঙ্কি বি, কোভিডের মতো ভাইরাসের দাপটের মাঝেই ইউকে জুড়ে ছড়িয়ে যাচ্ছে নোরোভাইরাসের উদ্বেগ। হু হু করে সংক্রমণের জেরে এই ভাইরাস ছড়িয়ে যাচ্ছে।
একনজরে দেখা যাক, নোরোভাইরাসের উপসর্গ কী, কোথা থেকে এই রোগ আসে? এছাড়াও জেনে নেওয়া যাক, নোরো ভাইরাসের চিকিৎসা সম্পর্কে কিছু তথ্য। ফুড পয়জনিং থেকে এই ভাইরাস আদৌ ছড়িয়ে পড়ছে কি না দেখে নেওয়া যাক। 'ভমিটিং বাগ' এই মুহূর্তে রীতিমতো ভাবিয়ে তুলছে গোটা বিশ্বকে।

নোরোভাইরাস কী?
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রো অ্যান্ড প্রিভেনশনের তরফে জানানো হয়েছে, নোরোভাইরাস হল একটি অতিসংক্রমণের ফলে ছড়িয়ে পড়া ভাইরাস। আর খাবার থেকে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এর সঙ্গে কোভিডের যোগ নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নোরোভাইরাসের অপর নাম 'ফুড পয়জনিং' বা 'স্টমাক বাগ'। এর সঙ্গে মরশুমি রোগ সম্পর্কিত রয়েছে।

নোরোভাইরাসের প্রাথমিক উপসর্গ কী?
ভাইরাস সংক্রমণের ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই নোরোভাইরাস থেকে গ্যাস্ট্রোএন্টারিটিজ ধরা পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হওয়া রোগ ১ থেকে ৩ দিন পর্যন্ত থাকে। এই রোগের খুব সাধারণ উপসর্গ হল ডাইরিয়া, পেট ব্যথা,গা গোলানো, বমি, জ্বর মাথাব্যথা, গায়ে হতে যন্ত্রণা।

কতটা ভয়ঙ্কর হতে পারে এই রোগ?
যাঁরা নোরোভাইরাসে আক্রান্ত , তাঁদের বমি থেকে এই রোগ ছড়িয়ে যাচ্ছে হু হু করে। আঢাকা খাবার, বা না ধুয়ে রাখা কোনও খাদ্যদ্রব্য থেকে এই রোগের সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও সংক্রমিত জল থেকে এই ভাইরাস ছড়িয়ে যায়। এই ভাইরাসের অল্প পার্টিক্যাল মুখে গেলেই তা ভয়াবহ হতে পারে।

কী থেকে ছড়িয়ে যায় এই ভাইরাস?
নোরোভাইরাস রয়েছে এমন খাবার খেলেই হু হু করে ভাইরাসের সংক্রণ ছড়িয়ে যেতে পারে শরীরে। যে সার্ফেসে নোরোভাইরাস রয়েছে তাতে হাত দেওয়ার পর মুখে হাত দিলেই সমস্যা বাড়বে। তাই না ধুয়ে কোনও খাবার বা খাবার বাসন ব্যবহার করা উচিত নয়।

নোরোভাইরাসের চিকিৎসা
রোগীর উপসর্গ অনুযায়ী নোরোভাইরাসের চিকিৎসা করা হয়। তবে আগে মলের নমুনা সংগ্রহ করে তার পরীক্ষা করে তবেই শুরু হয় এর চিকিৎসা। এর দ্বারা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে যায়। ফলে সেই আক্রান্ত রোগী আরও দুর্বল হয়ে পড়েন।

নোরোভাইরাস থেকে কি সেরে ওঠা যায়?
অনেকেই চিকিৎসা ছাড়াই এই ভমিটিং বাগ থেকে সেরে ওঠেন। আবার কারোর বাড়াবাড়ি হলে তাঁর চিকিৎসার প্রয়োজন। তবে শরীরে জলের অভাব হলে এই ভাইরাস জাঁকিয়ে বসে। অনেকেই চিকিৎসা ছাড়াই এই ভমিটিং বাগ থেকে সেরে ওঠেন। আবার কারোর বাড়াবাড়ি হলে তাঁর চিকিৎসার প্রয়োজন। তবে শরীরে জলের অভাব হলে এই ভাইরাস জাঁকিয়ে বসে।

কতদিন লাগে সুস্থ হতে?
নোরোভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিন দিন মতো লাগে সুস্থ হতে। তবে উপসর্গ প্রথমের কিছুদিন থাকে, যদিও পরে কয়েক সপ্তাহ সাবধানে চলার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা। রোগ থেকে সুস্থ হলেও সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications