Noble Prize 2023: করোনার টিকা তৈরি করে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন দুই গবেষক
তিন বছর ধরে গোটা বিশ্বকে কাঁপিয়ে রেখেছিল করোনা মহামারী। এখনও তার থেকে মুক্ত হতে পারেনি। যদিও বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মহামারী শেষের পথে। এই করোনা মহামারীর ওষুধ তৈরি করে নোবেল পুরস্কার জিতে নিলেন দুই বিজ্ঞানী।
করোনা এমআরএন টিকা তৈরি করেছিলেন হাঙ্গেরির বিজ্ঞানী ক্যাটলিন কারিকো এবং মার্কিন বিজ্ঞানী ড্রু ওয়েইসম্যান। তাঁদের এই আবিস্কারের ফলে করোনা টিকা তৈরি করা সহজ হয়েছে। সেকারণে ২০২৩ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার তাঁদের দেওয়া হয়েছে।

আমেরিকার পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে একসঙ্গে কাজ করছিলেন ক্যারিকো এবং ওয়েইসম্যান। ২০০৫ সালে তাঁরা তাঁদের গবেষণা প্রকাশ্যে আনেন। সেই সময়ে তাঁদের গবেষণা করোনা ভাইরাসের টিকা তৈরির পথ তৈরি করে দিয়েছিল।
নিউক্লিওসাইড বেস পরিবর্তন সম্পর্কিত আবিস্কারের জন্য ২০২৩-র চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার দেওয়া হয় ক্যাটলিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যানকে। তাঁদের আবিস্কারের কারণেই করোনা ভাইরাসের মতো মারণ ভাইরাসের টিকা তৈরি করা সম্ভব হয়েছিল। করোনা সংক্রমণ শুরুর আগে পরীক্ষামূলক অবস্থায় ছিল তাঁদের গবেষণা। করোনা শুরু হয়ে যাওয়ার পরেই এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে করোনা টিকা তৈরি করা সম্ভব হয়। বর্তমানে ক্যান্সার সহ একাধিক দুরারোগ্য ব্যাধির টিকা তৈরিতে এই প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications