চিকিৎসায় নোবেল ২০২৪: মাইক্রোআরএনএ আবিষ্কারের জন্য ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রভকুনের নাম ঘোষণা

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হল। ২০২৪ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রভকুন। স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে নোবেল অ্যাসেম্বলির ঘোষণা অনুযায়ী এই পুরস্কার দেওয়া হয়।

মাইক্রোআরএনএ আবিষ্কার। ট্রান্সক্রিপশনের পরে জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণের ভূমিকার বিষয়টি দেখিয়েছেন এই দুই চিকিৎসক। এই জুটি যৌথভাবে সম্মানজনক পুরষ্কার পেলেন। তাদের আবিষ্কার "কীভাবে জীবের বিকাশ এবং কাজ করার জন্য মৌলিকভাবে গুরুত্বপূর্ণ প্রমাণিত হচ্ছে।" নোবেল অ্যাসেম্বলি এই কথা বলেছে।

Victor Ambrose and Gary Ruvkun Named

কেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রভকুন মেডিসিনে নোবেল পেলেন?

এই বছরের নোবেল পুরস্কারটি ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রভকুন পেলেন। মাইক্রোআরএনএ আবিষ্কার করার জন্য তাঁদের দেওয়া হয়েছে। একটি ক্ষুদ্র অণু যা জিনের কার্যকলাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বিষয়কে তাঁরা সামনে এনেছেন।

মনুষ্য শরীরের সমস্ত কোষে একই জিন থাকে। বিভিন্ন ধরনের কোষ যেমন পেশী এবং স্নায়ু কোষ, বিভিন্ন কাজ করে। এটি জিন নিয়ন্ত্রণের কারণে সম্ভব। কোষগুলিকে শুধু তাদের প্রয়োজনীয় জিনগুলিকে "সুইচ অন" করতে দেয়। অ্যামব্রোস এবং রভকুনের মাইক্রোআরএনএ আবিষ্কার, একটি রাস্তা সামনে এনেছে। নোবেল অ্যাসেম্বলি বলেছে, মানুষ সহ জীব কীভাবে বেড়ে ওঠে, কাজ করে। সেই সব বোঝার জন্য তাঁদের অনুসন্ধান অপরিহার্য।

গত বছর, এই পুরস্কার পেয়েছিলেন, হাঙ্গেরিয়ান - আমেরিকান ক্যাটালিন কারিকো এবং আমেরিকান ড্রু ওয়েইসম্যান। এই পুরস্কারের মধ্যে রয়েছে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার (ভারতীয় মুদ্রায় ৮.৩ কোটি টাকা)।
বিজয়ীরা ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে এই পুরস্কার গ্রহণ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+