Nobel Prize in Economics: দেশের উন্নতিতে দরকার আইনের শাসন, গবেষণায় বুঝিয়ে অর্থনীতিতে নোবেলপ্রাপ্তি ৩ জনের
Nobel Prize in Economics: অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন একসঙ্গে তিন অর্থনীতিবিদ (Nobel Prize in Economic Sciences)। ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল জিতলে ড্যারন আ্যকমোগলু, সিমন জনসন ও জেমস রবিনসন (Daron Acemoglu, Simon Johnson, and James A. Robinson)। কীভাবে একটি প্রতিষ্ঠান গঠিত হয় ও তা দেশের সমৃদ্ধিকে প্রভাবিত করে, এই সংক্রান্ত গবেষণায় তাঁদের নোবেল প্রদান করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস।
গবেষণায় বিভিন্ন দেশের মধ্যে বৈষম্য তুলে ধরেছেন তিন অর্থনীতিবিদ। স্টকহোমে পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটির তরফে বলা হয়, 'যে সমস্ত সমাজে আইনশৃঙ্খলা তলানিতে ঠেকেছে, জনগণকে শোষণ করে বিভিন্ন প্রাতিষ্ঠানিক শক্তি, সেখানে কোনওভাবেই উন্নতি বা সমৃদ্ধি সম্ভব নয়। তিন অর্থনীতিবিদের গবেষণা আমাদের সেটিই বুঝতে সাহায্য় করেছে।'

তিন অর্থনীতিবিদের মধ্যে ড্যারন আ্যকমোগলু ও সিমন জনসন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কর্মরত। অপরদিকে শিকাগো বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন জেমস রবিনসন।
নোবেল কমিটির চেয়ারম্যান জ্যাকব সেনসন বলেন, "বিভিন্ন দেশের মধ্যে আয়ের পরিকাঠামোর বৈষম্য কমানোই আমাদের সময়ের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। নোবেলজয়ীরা বুঝিয়েছেন এই চ্যালেঞ্জ পার করতে হলে একটি দেশে সামাজিক প্রতিষ্ঠানের কতটা প্রয়োজন। তাঁদের গবেষণা আমাদের এই সমস্যার শিকড়ে পৌঁছতে সাহায্য় করবে।"
নোবেল পেয়ে অভিভূত ড্যারন আ্যকমোগলু। এদিন গ্রিসের এথেন্সে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েছিলেন তিনি। সেখানেই নোবেল জয়ের খবর এসে পৌঁছতে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। এই খবর খুবই আনন্দের ও আশ্চর্যের বলে জানান তিনি। অর্থনীতিতে নোবেল পুরস্কার সরকারিভাবে 'ব্যাঙ্ক অফ সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অফ আলফ্রেন্ড নোবেল' নামে পরিচিত।
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 14, 2024
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2024 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel to Daron Acemoglu, Simon Johnson and James A. Robinson “for studies of how institutions are formed and affect prosperity.”… pic.twitter.com/tuwIIgk393
অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। সোমবার স্টকহোমে এই পুরস্কার ঘোষণা করা হয়। প্রসঙ্গত, এর আগে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পরে সোমবার ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল জয়ীদের নাম প্রকাশের মাধ্যমে শেষ হল এবছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications