Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nobel Prize in Chemistry 2024: প্রোটিন নিয়ে যুগান্তকারী গবেষণাই নোবেল এনে দিল তিন বিজ্ঞানীকে

এবছর রসায়নে নোবেল (Nobel Prize in Chemistry 2024) পেলেন তিনজন। এই তিন বিজ্ঞানী হলেন ডেভিড বেকার, জন জাম্পার এবং ডেমিস হাসাবিস। প্রোটিনের আকার এবং গঠন নিয়ে যুগান্তকারী গবেষণাই নোবেল এনে দিল এই তিন বিজ্ঞানীর ঝুলিতে।

এদিন বুধবার দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস ঘোষণা করেছে যে এই বছরের রসায়নে নোবেল পুরস্কারের অর্ধেক ডেভিড বেকার পাবেন তাঁর কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য। বাকি অর্ধেক পুরস্কার যৌথভাবে পেয়েছেন ডেমিস হাসাবিজ এবং জাম্পার তাঁদের প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের জন্য।

the nobel prize

প্রোটিন মানবদেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই প্রোটিন মূলত অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল দিয়ে গঠিত। আমাদের শরীরে বহু ধরনের আলাদা অ্যামাইনো অ্যাসিডের অস্তিত্ব রয়েছে। যে শৃঙ্খলে এটি গঠিত হয় তার ওপর নির্ভর করে প্রোটিনের গঠন এবং তার কার্যপ্রণালী।

এই প্রোটিন নিয়েই যে গবেষণা এই তিন বিজ্ঞানী করেছেন তা ভবিষ্যতে বহু মানুষের প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই যুগান্তকারী গবেষণাই নোবেল পুরস্কার এনে দিল তিন বিজ্ঞানীকে।

প্রায় ২১ বছর আগে ২০০৩ সালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড বেকার একটি নতুন প্রোটিনের নকশা তৈরি করেছিলেন। অন্যদিকে ২০২০ সালে বিজ্ঞানী ড্যামিস এবং জন জাম্পার একটি এআই মডেল তৈরি করেন যার নাম দেন আলফা ফোল্ড টু (AlphaFold2)।

ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রায় ২০০ টির কাছাকাছি দেশ এই আলফা ফোল্ড টু মডেলটি ব্যবহার করতে শুরু করেছে। অন্যদিকে গত ৫০ বছর ধরে বিজ্ঞানীরা যে প্রোটিন স্ট্রাকচারের খোঁজ করছিলেন, এই গবেষণার মাধ্যমে তা সম্পর্কে তাদের ধারণা আরও স্পষ্ট হয়েছে। ফলে আগামী দিনে প্রোটিনের আকার এবং কাজ নিয়ে আরও বিশদে গবেষণা করা সম্ভব যা মানবজীবনের নানা উপকারে লাগবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+