অর্থনীতিতে নোবেল পেলেন তিন গবেষক, তাঁদের কৃতিত্বের কাহিনি শুনলে অবাক হবেন
এক সপ্তাহ ধরে চলছে নোবেল পুরস্কার ঘোষণা আর আজ শেষ লগ্নে ঘোষিত হলো অর্থনীতি বিষয়ের উপর নোবেল পুরস্কার। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি ছিনিয়ে নিলেন জোয়েল মোকির, ফিলিপ অ্যাঘিয়ন এবং পিটার হাউইট। ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল জয়ী হলেন এই তিন অর্থনীতিবিদ। 'ক্রিয়েটিভ ডেসট্রাকশন' বা সৃজনশীল ধংসমন্ত্র-এর পন্থা উদ্ভাবনের ফলে এই পুরস্কারে পুরস্কৃত হন।

নোবেল কমিটি জানিয়েছেন, "বিজয়ীরা আমাদের শিখিয়েছেন যে সাসটেন্ড গ্রোথকে হালকাভাবে গ্রহণ করা যায় না। ইতিহাসের বেশিরভাগ সময় অর্থনৈতিক বৃদ্ধি নয়, বরং স্থবিরতাই দেখেছে মানুষ। তাদের কাজ আমাদের শিখিয়াছে কিভাবে অর্তনৈতিক বৃদ্ধিকে অব্যাহত রাখা যায়। তাঁরা শিখিয়েছেন এক্ষেত্রে কোন কোন বাধার সম্মুখীন হতে হবে এবং তা কী করে কাটিয়ে ওঠা যাবে।" মূলত প্রযুক্তির নতুন উদ্ভাবন শক্তিকে কাজে লাগিয়ে কী ভাবে অর্থনৈতিক বিকাশে সহায়ক হওয়া যায়, তার দিশা দেখিয়েই তিন গবেষক অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন।
আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে সেভেরিজেস রিক্সব্যাঙ্ক পুরস্কার নামে আনুষ্ঠানিকভাবে পরিচিত এই মর্যাদাপূর্ণ পুরস্কারটির মূল্য ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা। প্রযুক্তিগত অগ্রগতিকে ব্যবহার করে স্থায়ী উন্নয়নের শর্তগুলি চিহ্নিত করার জন্য পুরস্কার মূল্যের অর্ধেক পাবেন জোয়েল মোকির। সৃজনশীল ধ্বংসমন্ত্রে অর্থনীতিতে নতুন দিশা দেখানোর জন্য পুরস্কার মূল্যের বাকি অংশ পাবেন ফিলিপ আঘিওন এবং পিটার হাউইট।












Click it and Unblock the Notifications