Nobel Prize 2023: রসায়নে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা! চিনে নিন তাঁদের
Nobel Prize 2023: রসায়নে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা। এই বছর রসায়নে নোবেল পুরস্কার তিনজন বিজ্ঞানী পেয়েছেন। তাঁরা একজন ফরাসি এবং দুজন মার্কিন গবেষক বলে জানা গিয়েছে। পুরস্কার প্রাপকদের নাম ঘোষণার আগেই তুমুল বিতর্কে জড়ায় নোবেল কমিটি।
ঘোষণার আগেই সুইডিস এক সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায় প্রাপকদের নামের তালিকা। যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। আর এই বিতর্কের মধ্যে রসায়নে নোবেল পুরস্কার (Nobel Prize 2023) প্রাপকদের নাম সরকারি ভাবে জানানো হল। আর তাঁরা হলেন ফরাসি রসায়নবিদ মুঙ্গি জি বাওয়েন্দি, মার্কিন গবেষক লুইস-ই-ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ।

দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের তরফে এহেন (Nobel Prize 2023) ঘোষণা করা হয়। কোয়ান্টাম ডটের আবিষ্কার (quantum dots) এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি এবং ন্যানোপার্টিকলের আকার এবং এই সংক্রান্ত একাধিক ক্ষেত্রে অবদান রয়েছে এই তিন বিজ্ঞানীর। আর এহেন কৃতিত্বের জন্যেই এই পুরস্কার দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রত্যেক বছর একাধিক ক্ষেত্রে অবদানের জন্যে বিভিন্ন গবেষক-ব্যক্তিত্বকে নোবেল (Nobel Prize 2023) দেওয়া হয়। কমিটির তরফে নাম ঘোষণা করা হয়। আর এই নাম নির্বাচন করা হয় খুবই গোপনীয়তায়। কিন্তু এই বছর ঘটে গেল ব্যতিক্রম। নাম ঘোষণার আগেই পুরস্কার প্রাপকদের নাম ফাঁস হয়ে যায়। যদিও প্রকাশ হওয়া নাম নাকি ঠিক নয় বলে পাল্টা দাবি করা হয়।
Nobel Prize 2023 in Chemistry awarded to Moungi G. Bawendi, Louis E. Brus and Alexei I. Ekimov “for the discovery and synthesis of quantum dots.”
— ANI (@ANI) October 4, 2023
(Pic: Nobel Prize) pic.twitter.com/LOm3izFmOW
যদিও অফিসিয়ালি রসায়নে নাম ঘোষণার পর দেখা যায় ফাঁস হওয়া নামের তালিকার সঙ্গে মিলে গিয়েছে ঘোষিত নাম।এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে কীভাবে ঘোষণার আগেই নামগুলি প্রকাশ্যে চলে এল তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি গোটা বিষয়টি একেবারে গভীরে গিয়ে তদন্তের কথাও বলা হচ্ছে। এই ঘটনা একেবারেই নোবেল কমিটিকে অস্বস্তিতে ফেলে দিয়েছে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications