ট্রাম্পকে হারিয়ে নোবেল শান্তি পুরস্কার জিতল কে! অতিমারীর আবহে বড় ঘোষণা
ট্রাম্পকে হারিয়ে নোবেল শান্তি পুরস্কার জিতল কে! অতিমারীর আবহে বড় ঘোষণা
নোবেল শান্তি পুরস্কারের জন্য় এই বছর মনোনীত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁকে টেক্কা দিয়ে এই পুরস্কার ২০২০ সালে জিতে নিল এক সংগঠন। ' ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম' এবছর নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী।

শুক্রবার নোবেল প্রাইজ কমিটি এই ঘোষণা করে। কার্যত ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কার খানিকটা আলাদা রকম ঘরানায় দেওয়া হল। সাধারণত কোনও ব্য়ক্তিকে এই পুরস্কার দেওয়া হয়। তবে নোবেল শান্তি পুরস্কার ২০২০ এমন এক সংগঠনের কাছে গিয়েছে , যারা বিশ্বের ক্ষুধার জ্বালা মেটায়। যেখানে অতিমারীর জেরে গোটা বিশ্ব ত্রাহি ত্রাহি রবে উত্তাল, সেখানে শান্তির বার্তা দিচ্ছে পেটের ভাত যোগানোর এই সংগঠন। যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন জায়গায় এরা মানুষের মুখে খাবার তুলে দিয়েছে। আর সেই মর্মেই এরা সেখানে শান্তি নামিয়ে আনার চেষ্টা করেছে।
বিশ্বে মূলত, ক্ষুধার সঙ্গেও অতিমারীর আবহে মানুষ লড়াই চালিয়ে যাচ্ছে। আর সেই অদ্ধুত যুদ্ধে যাঁরা মানুষকে খেতে দিয়েছেন, তাঁদের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করছে নোবেল কমিটি। ফলে, মার্কিন নির্বাচনের আগে ট্রাম্পকে ব্যাকফুটে ফেলে নোবেল শান্তি পুরস্কার জিতে নিল 'ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম'।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications