ভাল খবর, শীঘ্রই করোনা মুক্ত হবে বিশ্ব, আশার খবর শোনালেন নোবেল জয়ী বিজ্ঞানী

ভাল খবর, শীঘ্রই করোনা মুক্ত হবে বিশ্ব, আশার খবর শোনালেন নোবেল জয়ী বিজ্ঞানী

আশার খবর শোনালেন নোবেলজয়ী বিজ্ঞানী মিশেল লেভিট। তিনি জানিয়েছেন শীঘ্রই করোনা মুক্ত হবে পৃথিবী। কারণ তাঁর মতে বিশ্ববাসী বুঝে গিয়েছেন করোনাকে জব্দ করতে হলে কী করতে হবে। সেকারণেই দেশে দেশে সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব বজায় রাখছেন সকলে। এতে সংক্রমণের দিশা হারাবে করোনা ভাইরাস। তাতেই মহামারী মুক্ত হবে বিশ্ব।

আশা দেখালেন নোবেল জয়ী

আশা দেখালেন নোবেল জয়ী

অবশেষে করোনা ভাইরাস নিয়ে আশা দেখানেল নোবেল জয়ী বিজ্ঞানী মিশেল লেভিট। তিনি জানিয়েছেন মানুষ যেভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে শুরু করেছেন তাতে করোনা ভাইরাস সংক্রমণের দিশা হারাবে। তাতেই অবলুপ্তির পথে যাবে এই মারণ ভাইরাস। এর জন্য অযথা আতঙ্কি না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমগুলিকে সেজন্য সচেতন হয়ে কাজ করার পরামর্শ িদয়েছেন তিনি।

সামাজিত দূরত্ব অত্যন্ত জরুরি

সামাজিত দূরত্ব অত্যন্ত জরুরি

করোনা ভাইরাসকে কাবু করতে সামাজিক দূরত্বই একমাত্র পথ বলে জানিয়েছেন নোবেল জয়ী বিজ্ঞানী। এটা না করলেই সংক্রমণ বাড়বে। এখনও পর্যন্ত আমেরিকায় ৩৫,২২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৪৭১ জন। আর গোটা বিশ্বে করোনা আক্রান্ত ৪ লাখ। মৃত্যু হয়েছে ১৭,০০০। তাই সামাজিক দূরত্ব বজায় রাখা একমাত্র জরুরি। তার পাশাপাশি ফ্লুয়ের প্রতিষেধক নিতে হবে।

করোনা দমনে লকডাউন

করোনা দমনে লকডাউন

বিশ্বের অধিকাংশ দেশই এখন করোনা ভাইরাসের থাবায়। তার থেকে বাঁচতে একাধিক দেশ লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে। তােত সামিল হয়েছে ভারতও। এখনও পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে চারশো জন। মৃত্যু হয়েছে ৯ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+