তালিবান উত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ নোবেল জয়ী মালালার, আমেরিকা থেকে চিঠি ইমরানকে
তালিবান উত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ নোবেল জয়ী মালালার, আমেরিকা থেকে চিঠি ইমরানকে
আফগানিস্তানে তালিবান রাজ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে গোটা বিশ্বজুড়েই। এবার বিশ্বের সমস্ত রাষ্ট্রনেতাদের কাছে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসফজাই। প্রসঙ্গত উল্লেখ্য, এই মালালাই একদা গুলি বিদ্ধ হয়েছিল তালিবানদের হাতে। এমনকী আফগানিস্তানে মহিলাদের নিরাপত্তা নিয়ে আগেও একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেনি। এবার বর্তমানে সঙ্কটময় অবস্থা দেখেও আর চুপ করে থাকতে পারলেন না তিনি।

মানবাধিকার রক্ষা কর্মী এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে চিন্তা
সূত্রের খবর, আফগান সঙ্কট নিয়ে ইতিমধ্যেই নিজ দেশ তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও চিঠি লিখেছেন বলে জানা যাচ্ছে। পাকিস্তানে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি। রবিবার রাতে আফগানিস্তানের প্রেসিডেন্টের পদত্যাগের পরেই গোটা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মালালা। আফগানিস্তানে মেয়েদের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা কর্মী এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত এই সমমাজকর্মী।

কেন ব্যতিক্রমী মালালা
প্রসঙ্গত উল্লেখ্য, মালালা অবশ্য আফগানিস্তানের নাগরিক নন। পাকিস্তান-আফগান সীমান্তে এক প্রত্যন্ত গ্রামে থাকতেন তিনি। কিন্তু সেখানকার সামাজিক অবস্থা ও রাজনৈতিক অস্থিরতার জন্য ওই এলাকায় মেয়েদের পড়াশোনার বিশেষ সুযোগ মেলে না। কিন্তু ব্যতিক্রমী ছিলেন মালালা। হাজারও প্রতিবন্ধকতা নিয়েও সেখানে মেয়েদের পড়াশোনার দাবিতে দীর্ঘ লড়াই চালিয়েছেন কৈশোরেই। এমনকী সরব হয়েছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছেও। এরপরেই তাঁর উপর আক্রমণ চালায় তালিবানেরা। গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যান তিনি।

আমেরিকা থেকেই চিঠি ইমরানকে
বর্তমানে আমেরিকাতে থাকেন মালালা। কিন্তু তালিবানি নৃশংসতা আদপে কী হতে পারে তা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একদা উপলব্ধি করেছেলিনে এই নোবেল জয়ী মালালা। সেখান থেকেই বর্তমানে তিনি একটি ভিডিও আপলোডের পাশাপাশি আফগানিস্তানের শরণার্থীদের পাশে দাঁড়াতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি চিঠিও লেখেন তিনি। মহিলা শরণার্থীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার পাশাপাশি সঠিক ভাবে শিশু শিক্ষা প্রদানের জন্যও ইমরান প্রশাসনকে বিশেষ অনুরোধ করেন তিনি। অন্যদিকে গোটা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি একটি টুইটও করেছেন তিনি।
|
গভীর উদ্বেগ প্রকাশ করে টুইট মালালার
টুইটে মালালা লিখেছেন, 'তালিবানেরা যে ভাবে আফগানিস্তানের দখল নিল তা খুবই দুঃখজনক। সেখানকার মহিলা, সংখ্যালঘু এবং মানবাধিকারকর্মীদের সুরক্ষার বিষয়ে আমি গভীর ভাবে উদ্বিগ্ন। সে দেশের কিছু সমাজকর্মীর সঙ্গে যোগাযোগ করেছি। স্থানীয়, আঞ্চলিক এবং বিশ্বের সকল রাষ্ট্রনেতাদের কাছে আমার আবেদন, তারা সকলে যেন একযোগে আফগানিস্তানে শান্তি ফেরানোর চেষ্টা করেন। সে দেশের সাধারণ মানুষ ও শরণার্থীদের পাশে আমাদের সকলকেই একযোগে দাঁড়াতে হবে।"












Click it and Unblock the Notifications