'Dirty Game' এর অভিযোগ করে পুতিন বললেন, 'ইউক্রেনের মানুষের বিরুদ্ধে যুদ্ধ নয়'

প্রায় এক বছর পেরিয়ে গেল! এমনই একটি দিনে হঠাত করেই ইউক্রেনের উপর হামলা করে রাশিয়া। সীমান্ত পেরিয়ে ছুটে যায় একের পর এক যুদ্ধ বিমান-মিসাইল। মুহূর্তে ধ্বংসের চেহারা নেয় ইউক্রেন।

বছর ঘুরল রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের! আর এই পরিস্থিতিতে বড়সড় বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার সে দেশের সংসদে বক্তব্য রাখেন তিনি। আর সেখান পুতিনের বার্তা, এই লড়াই কখনই ইউক্রেনের মানুষের বিরুদ্ধে নয়। বরং শাসনের বিরুদ্ধে। তাঁর কথা অনুযায়ী, মস্কো চেয়েছিল Donbass-এর শান্তিপূর্ণ ভাবে সমস্যা মেটাতে। কিন্তু পশ্চিম দেশগুলি 'নোংরা খেলা' অর্থাৎ 'playing a dirty game'- খেলেছে বলে এদিন অভিযোগ করেন পুতিন। শুধু তাই নয়, ওই সমস্ত দেশগুলি সিরিয়া এবং ইরাকে যে খেলা খেলেছে তা ইউক্রেনেও করেছে বলে মারাত্মক অভিযোগ করেন তিনি।

 শান্তি বজায় রাখতে রাশিয়া সবরকম ভাবে চেষ্টা করেছে

শান্তি বজায় রাখতে রাশিয়া সবরকম ভাবে চেষ্টা করেছে

এদিন পুতিন বক্তব্য রাখতে গিয়ে পুতিন বলেন, Donbass- এলাকাতে শান্তি বজায় রাখতে রাশিয়া সবরকম ভাবে চেষ্টা করেছে। এমনকি এই বিষয়ে যথেষ্ট সংবেদনশীল থাকা হয়েছে। কিন্তু আদৌতে পিছন থেকে ছুরি মারা হয়েছে বলে এদিন মারাত্মক অভিযোগ করেন মিস্টার প্রেসিডেন্ট। ইউক্রেন এবং Donbass- মধ্যে একটা মিথ্যার ছবি তৈরি হয়েছে বলেও এদিন অভিযোগ করেন তিনি। পাশপাশি পশ্চিমের দেশগুলি বিরুদ্ধে চুক্তি প্রত্যাহার, মিথ্যা বিবৃতি দেওয়া এবং ন্যাটো সহ একাধিক অভিযোগ করেছে ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনকে বোকা বানানো হচ্ছে

ইউক্রেনকে বোকা বানানো হচ্ছে

সোমবারই হঠাত করে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এরপরেই ইউক্রেন যুদ্ধ নিয়ে বার্তা দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, পশ্চিমি দেশগুলি ইউক্রেনের মানুষকে বোনা বানাচ্ছে। শুধু তাই নয়, মিথ্যা'র আড়ালে সে দেশের মানুষকে কার্যত বন্দি বানানো হচ্ছে বলেও অভিযোগ করেন পুতিন। এমনকি পশ্চিম দেশগুলি ইউক্রেনের রাজনীতি, অর্থ ব্যবস্থা এবং সেনার উপর অধিকার তৈরি করেছে বলে এদিন অভিযোগ করেন তিনি। আর এজন্যে ইউক্রেনের সরকারকেই দায়ী করে পুতিনের দাবি, দেশের স্বার্থ না দেখে বিদেশি শক্তির স্বার্থে কাজ করছে।

একের পর এক অভিযোগ

একের পর এক অভিযোগ

পুতিনের দাবি, যুদ্ধের মাধ্যমে পশ্চিমী দেশগুলি জিনকে বোতল থেকে বের করে দিয়েছে। তবে পুতিনের দাবি, পশ্চিমের দেশগুলির সঙ্গে আমরা আলোচনার জন্যে তৈরি ছিলাম। সমান সুরক্ষা ব্যবস্থা যাতে থাকে সেজন্যে দাবি করেছিলাম। কিন্তু প্রত্যুত্তরে জবাব মোটেই সন্তুষ্টজনক ছিল না বলে এদিন মন্তব্য করেছেন পুতিন। এছাড়াও একাধিক ইস্যুতে এদিন পশ্চিমী দেশগুলিকে একহাত নেন পুতিন। বলে রাখা প্রয়োজন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সফরের পরেই পুতিনের এহেন বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+