কুলভূষণকে আর কোনও 'কনস্যুলার অ্যাকসেস' দেবে না পাকিস্তান! সাফ বার্তা ইসলামাবাদের

পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ জাদবকে আর কোনও কানস্যুলার অ্যাকসেস দেবে না পাকিস্তান।

পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ জাদবকে আর কোনও কানস্যুলার অ্যাকসেস দেবে না পাকিস্তান। এদিন পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানিয়ে দিয়েছেন, কোনও মতেই আর দ্বিতীয়বার কুলভূষণ জাদবকে কানস্যুলার অ্যাকসেস দেওয়া যাবে না।

কুলভূষণকে আর কোনও কনস্যুলার অ্যাকসেস দেবে না পাকিস্তান! সাফ বার্তা ইসলামাবাদের

পাকিস্তানের জেলে বন্দি মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত কুলভূষণ জাদবকে নিয়ে আন্তর্জাতিক আদালতে দিল্লি-ইসলামাবাদের ব্যাপক আইনি লড়াই চলছে। কুলভূষণের সাজা রোধে ও তাঁকে দেশে ফিরিয়ে আনতে কোনও রকমের কসরৎ ছাড়ছে না ভারত। এদিকে , ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে যেন কুলভূষণ দেখা করতে পারেন, সেই জন্যই কনস্যুলার অ্যাকসেস-এর দাবি করে দিল্লি। যাতে সম্মত হতেই শেষবার ভারতীয় প্রতিনিধিরা কুলভূষণের সঙ্গে ইসলামাবাদে দেখা করেন।

সেই বৈঠকের পর ভারতীয় প্রতিনিধিরা জানিয়ে দেন , যে পাকিস্তানের সেখানো বুলিই যেন গোটা বৈঠকে আওড়ে গিয়েছেন কুলভূষণ। তাঁকে দেখেই অত্যন্ত বিধ্বস্ত মনে হয়েছে বলেও জানিয়ে দেন ভারতীয় প্রতিনিধিরা। এরপর পাকিস্তানের তরফে এই নতুন সিদ্ধান্তের কথা প্রকাশ্য়ে আসতেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কোন খাতে বয়, সেদিকে নজর গোটা দেশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+