নিস্তার নেই, মিনুকে কারাগারেই পাঠাল আদালত

২০১১ সালের ৪ জুন বিএনপি-র যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে শহরের ভুবনমোহন পার্ক থেকে একটি মিছিল বের হয়। বিএনপি-র ওই মিছিল থেকে পুলিশের ওপর গুলি চালানো হয়। গুলিতে গুরুতর জখম হন বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ওসি খান মহম্মদ শাহরিয়র। এছাড়াও আরও তিনজন কনস্টেবল যথাক্রমে খলিলুর রহমান, নুরুজ্জামান এবং মাহবুবুর রহমান গুলিবিদ্ধ হয়েছিলেন। এই ঘটনার পর বোয়ালিয়া মডেল থানায় ৩৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাতে মিজানুর রহমান মিনুরও নাম ছিল।
অভিযুক্তের তরফে আইনজীবী মোজাম্মেল হক জানান, এদিন তাঁর মক্কেল জামিনের আর্জি জানিয়েছিল আদালতের কাছে। কিন্তু শুনানি শেষে বিচাপর বিশ্বনাথ মণ্ডল তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পর তাঁকে আদালত থেকে কড়া পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হয় জেলে।
এদিকে, এই সিদ্ধান্তের প্রতিবাদে আদালত চত্বরের বাইরে বিক্ষোভ দেখায় বিএনপি নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের চাপেই জেলে পাঠানো হয়েছে মিনুকে। যদিও আওয়ামী লীগ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা যুক্তি, বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে। আইন চলে আইনের মতো। ফলে এ নিয়ে যা অভিযোগ করা হচ্ছে, তা ভিত্তিহীন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications