মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্নই নেই, হুঁশিয়ারি ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানির
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক ক্রমেই তলানিতে ঠেকছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক ক্রমেই তলানিতে ঠেকছে। আর এই ঘোরালো পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি জানিয়েছেন যে বিদেশনীতিতে তিনি সমঝোতা এবং কূটনীতির প্রতি দায়বদ্ধ থাকলেও আমেরিকার প্রতি তার সেই দায়বদ্ধতা নেই।

তেহরানে ধর্মীয় গুরুদের সঙ্গে একটি আলোচনাসভায় রুহানি বলেন গত বছর বা তার আগের বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথাবার্তা বলার মতো পরিবেশ থাকলেও এখন আর তা নেই, জানিয়েছে তেহরান টাইমস। তিনি বলেন যে এই মুহূর্তে ইরানের সাধারণ মানুষ এবং আধিকারিকরা এই বিষয়ে একমত যে এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করার প্রশ্ন নেই।
এই বিষয়ে বলে রাখা ভালো যে গত ১২ মে ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশন্স-এর প্রধান কামাল খারাজি বলেন যে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে দাঁড়ানোর পরে বিশ্বাস এবং সমঝোতার কোনও প্রশ্নই ওঠে না।
খারাজির বটব্যের দু'দিন পরে ইরানের ইসলামিক বিদ্রোহের নেতা আয়াতোল্লাহ খামেনেয়ি জানান যে আমেরিকার বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা করা বিষাক্ত।












Click it and Unblock the Notifications