করোনা কি সারবে কোনও ওষুধে? সংক্রমণ থেকে বাঁচার উপায় জানাচ্ছে WHO

করোনা কি সারবে কোনও ওষুধে? সংক্রমণ থেকে বাঁচার উপায় জানাচ্ছে WHO

দেশের সর্বত্রই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে করোনা ভাইরাস থেকে বাঁচতে। এখনও পর্যন্ত দেশে ৭৩ জন এই সংক্রমণে আক্রান্ত বলে জানা গিয়েছে। এদিকে আশঙ্কার মধ্যেই করোনা নিয়ে জল্পনা ও গুজব রটেছে বিস্তর। তৈরি হয়েছে বিভিন্ন মিথ। অনেকেই বুঝতে পারছেন না, কোনটা বিশ্বাস করবেন আর কোনটা না। প্রশ্ন উঠেছে করোনা রুখতে কি কোনও ওষুধ বাজারে এসেছে, বা রসুন খেলে কি করোনা থেকে সুরক্ষিত থাকা যাবে? এই সব বিভ্রান্তি দূর করতেই আসরে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারাই জানাচ্ছে করোনা সম্পর্কিত কিছু সঠিক তথ্য।

অ্যান্টিবায়োটিকে কি সারে করোনা ভাইরাস?

অ্যান্টিবায়োটিকে কি সারে করোনা ভাইরাস?

না। কোনও ভাইরাসের সংক্রমণই ঠেকাতে পারে না অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ব্যাক্টেরিয়া রোখে, ভাইরাস নয়। সেই ক্ষেত্রে করোনা থেকে বাঁচতে বা সেরে উঠতে কোনও অ্যান্টিবায়োটিকই কাজে দেবে না। তবে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে অ্যান্টিবায়োটিক দেওয়া হতে পারে রোগীকে। কারণ ভাইরাসের সংক্রমণ ছাড়াও ব্যাক্টেরিয়ার সংক্রমণও হতে পারে।

নিউমোনিয়ার প্রতিষেধকে কি করোনা ভাইরাস ঠিক হয়?

নিউমোনিয়ার প্রতিষেধকে কি করোনা ভাইরাস ঠিক হয়?

না! নিউমোনিয়া ঠেকাতে যেই প্রতিষেধক ব্যবহার করা হয় তাতে করোনা ভাইরাস রোখা সম্ভব নয়। এই করোনা ভাইরাসটি নতুন। এটির চরিত্র অন্য সব ভাইরাসের থেকে আলাদা। এই ভাইরাস রুখতে প্রয়োজন নতুন কোনও প্রতিষেধক। বর্তমানে বহু বিজ্ঞানী এই ভাইরাসের প্রতিষেধক বের করার চেষ্টা চালাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই প্রচেষ্টাগুলিকে সাহায্য ও সমর্থন করছে। শরীর ভালো রাখতে নিশ্বাস সম্পর্কিত কোনও প্রতিষেধক নিয়ে রাখতে পারেন। করোনা রুখতে যদিও তা কাজে দেয় না। তবে এতে শরীর ভালো থাকার সম্ভাবনা বাড়বে।

করোনা থেকে বাঁচতে কি কোনও ওষুধ এসেছে বাজারে?

করোনা থেকে বাঁচতে কি কোনও ওষুধ এসেছে বাজারে?

এখনও পর্যন্ত বিজ্ঞানীরা কোনও নির্দিষ্ট ওষুধ আবিস্কার করতে পারেনি। এখনও এই সংক্রমণ ঠেকাতে ওষুধ আবিস্কার করার বিষয়টি নিয়ে কাজ চলছে। করোনা আক্রান্ত ব্যক্তিদের বাকিদের থেকে আলাদা রেখে তার চিকিৎসা চালাতে হবে। এই ভাইরাসে সংক্রমিত হওয়ার কোনও উপসম দেখা গেলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তৎক্ষণাৎ। এরপর নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে জানা যাবে সেই ব্যক্তির শরীরে করোনা রয়েছে কি না।

রসুন খেলে করোনা থেকে বাঁচা সম্ভব?

রসুন খেলে করোনা থেকে বাঁচা সম্ভব?

রসুন নিঃসন্দেহে একটি খুব ভালো খাদ্য। ভাইরাসের সংক্রমণ রুখতে রসুন এমনিতে মোটামুটি কাজ দিলেও নতুন এই করোনা ভাইরাস রুখতে যে রসুন উপযোগী, এমন কোনও প্রমাণ মেলেনি।

শরীরে অ্যালকহল বা ক্লোরিন স্প্রে করলে কি করোনা থেকে মুক্তি?

শরীরে অ্যালকহল বা ক্লোরিন স্প্রে করলে কি করোনা থেকে মুক্তি?

না! শরীরে যেই ভাইরাস ঢুকে গিয়েছে তা কোনও ভাবেই ক্লোরিন বা অ্যালকহল ব্যবহার করে মারা যায় না। তবে অ্যালকহল বা ক্লোরিন স্প্রে করে কোনও বস্তুকে স্বচ্ছ করে তুলতে পারেন। তাতে ভাইরাস ছড়ানো আটকানো যেতে পারে।

থার্মাল স্ক্যানার দিয়ে কি করোনা আক্রান্তকে চিহ্নিত করা যায়?

থার্মাল স্ক্যানার দিয়ে কি করোনা আক্রান্তকে চিহ্নিত করা যায়?

থার্মাল স্ক্যানার দিয়ে জ্বর ধরা পড়লেও সেই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে কি না তা বোঝার কোনও উপায় নেই। কারণ করোনা ভাইরাস শরীরে ঢুকলে ২ থেকে ১০ দিন সময় লাগে সেই ব্যক্তিকে কাবু করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+