মধ্যবর্তী নির্বাচন কি মামুর বাড়ির আবদার, কটাক্ষ মন্ত্রীর

জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনাসভায় তিনি বলেছেন, "বিএনপি বারবার মধ্যবর্তী নির্বাচনের দাবি জানাচ্ছে। এটা কি ছেলের হাতের মোয়া নাকি মামুর বাড়ির আবদার? ওরা দাবি জানালেই তা হবে এটা মনে করার কারণ নেই। আওয়ামী লীগের সরকার সাংবিধানিকভাবে নির্বাচিত হয়েছে। পুরো পাঁচ বছরই ক্ষমতায় থাকবে।"
বিএনপি-র আন্দোলনের হুমকিকে চুটকিতে উড়িয়ে দিয়েছেন কামরুল ইসলাম। বলেছেন, "ওরা আবার কী আন্দোলন করবে! ওদের সেই শক্তিও নেই, সাহসও নেই। আউটসোর্সিং করে কিছু লোক দিয়ে বোমা মেরে নাশকতা তৈরি করে ওরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।"
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিএনপি এখন নাশকতার সুযোগ খুঁজছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।












Click it and Unblock the Notifications