হাফিজ ইস্যুতে পাকিস্তানের 'সামার সল্ট'! জঙ্গিকে 'সাহেব' সম্বোধনের পর যা জানানো হল

জঙ্গিদের আঁতুরঘর পাকিস্তানে ক্রমেই বারুদের স্তূপে পরিণত হচ্ছে। একাধিক জঙ্গি সংগঠনকে আশ্রয় দিয়ে কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের তোপের মুখে পড়ে যায় পাকিস্তান

জঙ্গিদের আঁতুরঘর পাকিস্তানে ক্রমেই বারুদের স্তূপে পরিণত হচ্ছে। একাধিক জঙ্গি সংগঠনকে আশ্রয় দিয়ে কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের তোপের মুখে পড়ে যায় পাকিস্তান। তারপর যদিও , ২৬/১১ মুম্বই হামলার মুলচক্রী হাফিজ সইদকে কোনঠাসা করতে তৎপর হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসির সরকার। এবার সেই অবস্থান থেকেও ডিগবাজি খেয়ে জঙ্গি হাফিজ সঈদের স্তূতি গাইতে শুরু করলেন খোদ পাক প্রধানমন্ত্রীই।

হাফিজ ইস্যুতে পাকিস্তানের 'সামার সল্ট'! জঙ্গিকে 'সাহেব' সম্বোধনের পর যা জানানো হল

কিছুদিন আগেই জানা যায়, পাকিস্তানে হাফিজ সঈদের সংগঠন 'জামাত -উদ -দাওয়া'-র যে সমস্ত প্রতিষ্ঠান আছে, তার কয়েকটির বিরুদ্ধে আর্থিক তছরুপের দায়ে কাঠগড়ায় আনতে চলেছে পাক প্রশাসন। মূলত , জঙ্গি কার্যকলাপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের পরই এই অবস্থান নেয় ইসলামাবাদ। আর সেখানে থেকে ১৮০ ডিগ্রি ঘুরে, পাক প্রধানমন্ত্রী শাহিদ আব্বাস খাকন জানিয়েছেন, হাফিজ সাঈদের বিরুদ্ধে কোনও মামলা নেই। সবাইকে অবাক করে, পাক প্রধানমন্ত্রী এই জঙ্গি নেতাকে 'সাহেব' বলে সম্বোধন করেন।

হাফিজ ইস্যুতে পাকিস্তানের 'সামার সল্ট'! জঙ্গিকে 'সাহেব' সম্বোধনের পর যা জানানো হল

হাফিজ সইদের গৃহন্দী হওয়া প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী খাকন জানিয়েছেন, পাকিস্তানে হাফিজ সইদের বিরুদ্ধে কোনও মামলা নেই। যদি থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। পাক রাজনীতিতে যদি হাফিজ সঈদ আসতে চায়, তাহলে তা সেদেশের নিয়ম
অনুযায়ী হবে , এতে পাক সরকার নাক গলাবে না বলেও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের এক সংবাদমাদধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খাকন এও দাবি করেছেন যে ভারতের তরফে আপাতত যুদ্ধের কোনও হুঁশিয়ারি নেই। উল্লেখ্য়, কিছুদিন আগেই ইসলামাবাদের তরফে ভারতে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে দাবি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+