‘No Beef' হোটেল মানেই ভারত ও হিন্দুদের দালাল! বঙ্গবন্ধুর দেশে সংখ্যালঘুদের একঘরে করার ভয়ঙ্কর ছক মুসলিমদের

Bangladesh: 'No Beef' লেখা খাবার হোটেলে ভুলেও যাবে না! একেবারে প্রকাশ্যে সমাবেশ করে বাংলাদেশের সংখ্যাগুরুদের বার্তা মুসলিম ভোক্তা অধিকার পরিষদ নামে একটি সংগঠনের। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাগাতার সে দেশে বসবাসকারী হিন্দুদের উপর অত্যাচার চলছে। কোথাও বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তো কোথাও ধর্মীয় প্রতিষ্ঠানে চলছে হামলা। এমনকি ব্যবসা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

দোকান কিংবা ব্যবসা করলেই মারধর কিংবা লুট চালানো হচ্ছে বলে অভিযোগ। আর এর মধ্যেই সামনে আসছে সংখ্যালঘু নির্যাতনে আরও এক ভয়ঙ্কর ছবি। সে দেশে বহু সংখ্যালঘু হোটেল ব্যবসায়ী রয়েছেন। যেখান থেকে হিন্দুরা তো বটেই, সংখ্যাগুরু মুসলিমরাও খেয়ে থাকেন। কিন্তু ধর্মের রীতি মেনে গরুর মাংশ বিক্রি হয় না।

Bangladesh

কিন্তু কেন এমন হবে? যে দেশে মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করে সেখানে 'No Beef' লেখা হোটেল কেন থাকবে? সেই প্রশ্ন তুলে মিছিল করল ' মুসলিম ভোক্তা অধিকার পরিষদ'। পুরানো ঢাকার বংশালে আল-রাজ্জাক হোটেলের সামনে এই সংক্রান্ত বিক্ষোভ দেখানো হয়। তাঁদের দাবি, নো-বিফ খাবার হোটেল ভারত ও হিন্দুবাদীদের দালাল, তাই এই ধরণের হোটেল বর্জন করার ডাক দেওয়া হয়।

শুধু তাই নয়, প্রত্যেক হোটেলে যাতে গোরুর মাংশ বিক্রি হয় সেই দাবিও জানান। আর তা না হলে সমস্ত হোটেল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ' মুসলিম ভোক্তা অধিকার পরিষদে'র তরফে।

উদ্যোক্তাদের দাবি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ শতকরা ৯৮ জন মানুষ হচ্ছেন মুসলমান। মুসলমানরা খাবার হোটেলে গরুর মাংশ খেতে চায়। কিন্তু ব্যাপক চাহিদা থাকার পরও হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে কয়েকটি খাবার হোটেল গরুর মাংশ রাখতে চায় না। এতে মুসলিম ভোক্তারা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি ওপারের মুসলিমদের।

এই প্রসঙ্গে পরিষদের তরফে সাংবাদিকদের আরিফ আল খাবীর জানিয়েছেন, বাংলাদেশের ব্যবসা করতে হলে খাবার হোটেলগুলিকে অবশ্যই বাধ্যতামূলক গরুর মাংশ রাখতে হবে। যদি কোনও হোটেলে একটিও গরুর মাংশের তরকারি না করে, তবে সে হোটেলটি হিন্দুত্ববাদী হোটেল ও ভারতের দালাল বলে প্রমাণিত হবে।

সেই হোটেলটিকে সারা দেশব্যাপী বর্জনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি। অর্থাৎ বাংলাদেশের বুকে ব্যবসা বন্ধ করে একঘরে করে দেওয়ার ডাক। আর এহেন হুঁশিয়ারির পরেই ওপারের সংখ্যালঘুরা জানাচ্ছেন, বদলে দিয়েছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। দিনে দিনে এপারে থাকা মুশকিল হয়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+