ফের লন্ডনের রাস্তায় দেখা মিলল নীরব মোদীর, ভারতে ফেরার কথা তুলতেই দিলেন ছুট
নীরব মোদীকে ফের একবার লন্ডনের রাস্তায় দেখা গিয়েছে।
পলাতক হিরে ব্যবসায়ী তথা কয়েক হাজার কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদী লন্ডনে রয়েছেন তা এখন সারা ভারত জানে। কিছুদিন আগে লন্ডনের রাস্তায় দেখা মিলেছিল তার। এরপরই তাকে দেশে ফেরাতে ফের ভারত সরকার ব্রিটেনকে অনুরোধ করে। তারপরই সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টার আদালত নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

নীরব মোদীকে ফের একবার লন্ডনের রাস্তায় দেখা গিয়েছে। তবে টাইমসের সাংবাদিক তাকে প্রশ্ন করতেই ভুত দেখার মতো করে প্রায় পালিয়ে গিয়েছেন মোদী।
তাকে বলা হয়, আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আপনি একজন পলাতক আসামি। এটা ভেবে কেমন লাগে? এখন কি পরিস্থিতি বদলে গিয়েছে?
এসব প্রশ্নের কোনও জবাব মোদী দেননি। হাঁটার গতি আরও বাড়িয়ে দেন। কবে তিনি ভারতে ফিরবেন, সেই প্রশ্নও মোদী এড়িয়ে গিয়েছেন। এবারও শুধু 'নো কমেন্টস' বলে দায়িত্ব এড়িয়েছেন তিনি।
প্রসঙ্গত, নীরব মোদী ও তার মামা মেহুল চোকসি পিএনবি দুর্নীতি করে একজন লন্ডনে ও অন্যজন অ্যান্টিগাতে পালিয়ে গিয়েছেন।
প্রসঙ্গত, লন্ডনের আদালত সোমবার নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ওয়েস্টমিনস্টার আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর আগে নীরব মোদীকে প্রত্যর্পণের জন্য ভারত সরকার আবেদন করেছিল। এবার সেই পথ প্রশস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications