মার্কিন মুলুকে ভারতের নাম ডোবালেন মোদী! সেদেশ দেউলিয়া হল তাঁর সংস্থা
নীরব মোদীর ব্য়াঙ্ক জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যেই সারা দেশে শোরগোল পড়ে গিয়েছে। দেশের সবচেয়ে বড় জালিয়াতির ঘটনার নেপথ্য নায়ক হীরে ব্যবসায়ী নীরব এবার দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে নিজের তথা ভারতীয়দের নাম
নীরব মোদীর ব্য়াঙ্ক জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যেই সারা দেশে শোরগোল পড়ে গিয়েছে। দেশের সবচেয়ে বড় জালিয়াতির ঘটনার নেপথ্য নায়ক হীরে ব্যবসায়ী নীরব এবার দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে নিজের তথা ভারতীয়দের নাম কলঙ্কিত করলেন। তাঁর সংস্থা ফায়ারেস্টার ডায়ামন্ড মার্কিন যুক্তরাষ্ট্রে দেউলিয়া হয়ে গিয়েছে বলে জানানো হয়।

নিউ ইয়র্কে নীরবের সংস্থার তরফে একটি কোর্ট ফাইলিং এ জানানো হয়েছে, তাঁদের কাছে ৫০ থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের দেনা রয়েছে। সেখানে সংস্থার সম্পত্তি সম্পর্কেও ওয়াকিবহাল করা হয় আদালতকে। উল্লেখ্য, মামা মেহুল চোকসির সঙ্গে মিলে ফায়ারেস্টার ডায়ামন্ডের সংস্থায় নিযুক্ত ও ব্যাঙ্ক জালিয়াতি চালান নীরব মোদী। এই জালিয়াতিতে নীরবের সঙ্গে সংযুক্ত হন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুই আধিকারিক।

এদিকে, ভারতীয় গোয়েন্দারা নীরব মোদীকে পাকড়াও করতে সমস্ত রকমের তদন্ত চালিয়ে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে ১১, ৪০০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে। যদিও ব্যাঙ্ককে নীরব সাফ জানিয়েছেন , এই অঙ্কের টাকা তিনি দিতে পারবেন না ব্যাঙ্ককে। ফলে পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই দেখার।












Click it and Unblock the Notifications