হল না জামিন! প্রত্যর্পণ হলেই আত্মহত্যা, লন্ডনের আদালতে হুঁশিয়ারি নীরব মোদীর
অভূতপূর্ব জামিন প্যাকেজ সত্ত্বেও, লন্ডনের আদালত বুধবার নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বেল প্যাকেজের মধ্যে রয়েছে সিকিউরিটি হিসেবে চার মিলিয়ন পাউন্ড এবং তাকে গৃহবন্দি রাখার শর্ত।
অভূতপূর্ব জামিন প্যাকেজ সত্ত্বেও, লন্ডনের আদালত বুধবার নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বেল প্যাকেজের মধ্যে রয়েছে সিকিউরিটি হিসেবে চার মিলিয়ন পাউন্ড এবং তাকে গৃহবন্দি রাখার শর্ত। যদিও নীরব মোদীর মূল লড়াই হচ্ছে ভারত সরকারের প্রত্যর্পণের আবেদনের সঙ্গে।

পঞ্চাব ন্যাশনাল ব্যাঙ্কের হাজার হাজার কোটি টাকা প্রতারণার দায়ে নীরব মোদীকে হাজির করানো হয়েছিল ওয়েস্ট মিনিস্টার্স কোর্টের চিফ ম্যাজিস্ট্রেট এম্মা আরবাথনটের এসলাসে। এটা ছিল তার চতুর্থ জামিনের আবেদন।
জামিনের আবেদন খারিজ হওয়ার পর নীরব মোদীকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ পশ্চিম লন্ডনের ওয়ার্ডস ওয়ার্থ প্রিজনে। ৪ ডিসেম্বর একই আদালতে তাকে হাজির করানো হবে ভিডিও লিঙ্কের মাধ্যমে।
বিচারক আরবাথনট বলেছেন, ভবিষ্যতে কী ঘটতে চলেছে, অতীতে তার পূর্বাভাস দেওয়া যেতে পারে মাত্র। বিচারক এর আগে গতমাসে আদালতের কাজকর্ম ভারতীয় মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবে সেই বিষয়টি ছিল নীরব মোদীর শেষ জামিনের আবেদন সংক্রান্ত। যেখানে গোপন মেডিকেল রিপোর্ট থেকে তুলে প্রতিবেদন পেশ করা হয়েছিল। ভারতের তরফে আইনজীবী জেমস লুইস তথ্য ফাঁসে তাদের যুক্ত থাকার কথা অস্বীকার করেন।
এদিন আইনজীবী উল্লেখ করেন যে, নীরব মোদী ইতিমধ্যেই বলেছেন, তাকে যদি প্রত্যর্পণ করা হয়, তাহলে তিনি আত্মহ্ত্যা করবেন। আইনজীবী আরও বলেন., এর থেকেই পরিষ্কার তিনি কিছু লুকোতে চাইছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications