Nimisha Priya: ইয়েমেনে কেরলের নার্সের মৃত্যুদণ্ডে অনুমোদন দেননি প্রেসিডেন্ট আলিমি, প্রাণভিক্ষা পাবেন নিমিশা?

Kerala Nurse Death Sentence Yemen: ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ডের সাজা রদ করার ব্যাপারে উদ্যোগী হয়েছে ভারতের সরকার। ব্যবসায়িক সহযোগীকে খুনের অভিযোগে নিমিশা প্রিয়া নামে ওই নার্সকে যাতে ক্ষমা করে দেওয়া হয়, তা নিয়ে সেদেশের রাষ্ট্রপতি রশিদ মহম্মদ আল আলিমির প্রতি আর্জি জানিয়েছিল ভারতের বিদেশমন্ত্রক। সেইমতো সোমবার বড় ঘোষণা করল ইয়েমেনের সরকার।

ভারতে অবস্থিত ইয়েমেনের দূতাবাসের (Embassy) তরফে জানানো হয়েছে, কেরলের বাসিন্দা নিমিশা প্রিয়া (Nimisha Priya) নামে ওই নার্সের মৃত্যুদণ্ডের সাজায় এখনও অনুমোদন দেননি প্রেসিডেন্ট রশিদ আল আলিমি (Rashid Al-Alimi)। এসংক্রান্ত সমস্ত খবর মিথ্যে বলে জানিয়ে দিল তারা। খুনের দায়ে বছর ৩৭-এর নিমিশা বর্তমানে ইয়েমেনের রাজধানী সানার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

Nimisha Priya

ইয়েমেনের রাজধানী বর্তমানে ইরান সমর্থিত হুথি বাহিনীর (Houthis) দখলে রয়েছে। সোমবার ইয়েমেনের দূতাবাসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "ইয়েমেনের সরকার ঘটনা গুরুত্ব দিয়ে দেখছে। কিন্তু গোটা ঘটনা পরিচালনা করছে হুথি বাহিনী। আর তাই ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রশিদ আল আলিমি এখনও নার্সের মৃত্যুদণ্ডের বিধানে কোনও অনুমোদন দেননি।"

প্রসঙ্গত, কেরলের পালাক্কাড জেলার কোল্লেনগোড়ের বাসিন্দা নিমিশা প্রিয়া। তাঁর ব্যবসায়িক সহযোগী তালাল আবদো মেহদীকে খুনের দায়ে ২০১৭ সালে জেলবন্দি করা হয় নিমিশাকে। ইয়েমেনের নাগরিক ছিলেন মেহদী। এদিকে, ইয়েমেনে নার্সের কাজ করতেন নিমিশা। সানার নিম্ন আদালত ২০২০ সালে নিমিশাকে ফাঁসির সাজা দেয়। ২০২৩ সালের নভেম্বরে ইয়েমেনের সর্বোচ্চ আদালতও সেই সাজা বহাল রেখেছিল।

নিমিশা প্রিয়াকে সবরকম সহযোগিতা করা হচ্ছে বলে গত ৩১ ডিসেম্বর জানায় ভারতের বিদেশমন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড নিয়ে ভারত অবগত রয়েছে। নিমিশার পরিবারও মৃত্যুদণ্ডের সাজা রদে আবেদন জানাচ্ছেন। ভারত সরকার এব্যাপারে সমস্ত সহযোগিতা করছে।"

নিমিশার মা প্রেমা কুমারীও বর্তমানে ইয়েমেনে রয়েছেন। মেয়ের মৃত্যুদণ্ড রোধে কেন্দ্রের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি। তবে বর্তমানে ইরান সমর্থিত হুথিদের দখলে রয়েছে সানা। তাই মৃত্যুদণ্ড নিয়ে তারা কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+