রাষ্ট্রপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতের পদ ছাড়লেন নিকি হ্যালি
ডোনাল্ড ট্রাম্প বেছে নিয়েছিলেন তাঁকে। তবে শেষ অবধি রাষ্ট্রপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতের পদ ছাড়লেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি।
ডোনাল্ড ট্রাম্প বেছে নিয়েছিলেন তাঁকে। তবে শেষ অবধি রাষ্ট্রপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতের পদ ছাড়লেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি। এদিন সেই খবর সামনে এসেছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব ছেড়েছেন।

তবে এখনও তিনি নিজে সরকারিভাবে পদ ছাড়ার কথা জানাননি। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও নিকি হ্যালি ওভাল অফিসে সাক্ষাৎ করবেন। তারপরই নিকি তাঁর পদত্যাগের কথা জানাতে পারেন বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জে নানা উল্লেখযোগ্য ভাষণ দিয়েছেন নিকি। তার মধ্যে অন্যতম হল সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া আক্রমণ। আমেরিকা যে সন্ত্রাসবাদকে কোনওভাবেই প্রশ্রয় দেবে না, তা নিকি রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছেন। তাঁর কাজের প্রশংসা করতে শোনা গিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকেও।












Click it and Unblock the Notifications