ট্রাম্পের প্রথম রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী চূড়ান্ত, ২০২৪-এ মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি

ব্রিটেনে এখন ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী রয়েছেন। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী চূড়ান্ত হয়ে গেল মঙ্গলবার। ২০২৪-এ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে বিড ঘোষণা করে দিলেন নিকি হ্যালি। অর্থাৎ তিনিই ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রতি্দ্বন্দ্বী হতে চলেছেন। লড়াই ক্রমেই জমে উঠছে নতুন বছর পড়তে না পড়তেই।

নিকি হ্যালি দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর। নিকি হ্যালি মঙ্গলবার টুইট করে জানিয়েছেন তিনি ২০২৪ সালের রিপাবলিকান প্রার্থী হিসেবে তিনি রাষ্ট্রপতি পদের মনোনয়নে তাঁর এক সময়ের বসকে চ্যালেঞ্জ করেছেন। তিনি টুইটারে হ্যান্ডেলে লেখেন- "আমি নিকি হ্যালি। আমি রাষ্ট্রপতির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি। উল্লেখ্য, তিনি ট্রাম্পের শাসনকালে জাতিসংঘের প্রাক্তন রাষ্ট্রদূত ছিলেন।

ট্রাম্পের প্রথম রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী চূড়ান্ত ২০২৪-এ

টুইটারে এই ঘোযণার পর নিকি হ্যালি আরও বলেন, এখন নতুন প্রজন্মের উঠে আসার সময়ে নেতৃত্বে। আমাদের আর্থিক ক্ষতি পুনরুদ্ধার করতে হবে। আমাদের সীমান্ত সুরক্ষিত করতে হবে। আমাদের দেশকে আরও শক্তিশালী করতে হবে। আমাদের দেশ আমাদের গর্ব। তা অসুরক্ষিত থাকবে, সেটা হতে পারে না। নিকি হ্যালি তার প্রচারে স্থির করে দিয়েছেন তাঁর অবস্থান।

নিকি হ্যালি আরও বলেন, চিন ও রাশিা তাঁদের অগ্রগতি বজায় রেখেছে। তারা সবাই এখন মনে করছে আমেরিকাকে চ্যালেঞ্জ করা যেতে পারে। তারা আমাদের পদদলিত করে রাখার কথা ভাবছে। তাই আমাদের বুঝিয় দিতে হবে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের টক্কর দেওয়া সোজা কথা নয়।

নিকি হ্যালি আরও বলেন, "আপনাদের আমার সম্পর্কে জেনে রাখা উচিত আমি চ্যালেঞ্জ সহ্য করি না। পিছন থেকে কে লাথি মারছে, সে হিল পরে লাথি মারলে তা আরও বেশি ক্ষতি করে। তাই তার বিরুদ্ধে তেমন ব্যবস্থা নিতে হবে। আমি সেই নিকি হ্যালি এবার আমি রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

হ্যালি বুধবার দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে একটি ইভেন্টে তার প্রচারের ব্লু প্রিন্ট কী হবে তা জানিয়ে দিলেন। নির্বাচিত হলে নিকি হ্যালিই হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা প্রেসিডেন্ট এবং ভারতীয় বংশোদ্ভূত প্রথম মার্কিন প্রেসিডেন্ট। নিকি হ্যালি যে এবার মার্কিন প্রেসিডেন্টের লড়াইয়ে কড়া প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন সেই বার্তা দিয়েই রাখলেন।

উল্লেখ্য, ব্রিটেনে এখন ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী রয়েছেন। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন। ফলে মার্কিন মুলুকেও ভারতীয় বংশোদ্ভূতের শাসন শুরু হতে পারে। সেদিক দিয়ে নিকি হ্যালি প্রতিদ্বন্দ্বিতার বার্তা ভারতীয়দের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+