টাইমস স্কোয়ার থেকে আইফেল টাওয়ার, কানাডাও সামিল হবে রামলালার প্রাণপ্রতিষ্ঠার উৎসবে

৫৫০ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে আগামীকাল। সেকারণে গোটা দেশ তো বটেই রামলালার প্রাণপ্রতিষ্ঠার উৎসবে মাতবে গোটা বিশ্ব। আমেরিকা থেকে ইউরোপ একাদিক দেশে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। আমেরিকার প্রায় ৩০০টি জায়গায় অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান লাইভ দেখানো হবে।

এমনকী নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারেও দেখানো হবে সেই অনুষ্ঠান। আমেরিয়ায় বেশিরভাগ দেশে এই উদযাপন করা হবে। লাইভ টেলিকাস্ট দেখানোর জন্য একাধিক জায়গায় বসানো হযেছে জায়েন্ট স্ত্রিন। আমেরিকার একাদিক জায়গায় অটো ব়্যালি হবে। হিন্দু মন্দিরগুলিতে এক সপ্তাহ ধরে চলবে নানা অনুষ্ঠান।

Ayodhya

অন্যদিকে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, মরিসাসেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মরিসাসে মোট জনসংখ্যা ৪৮ শতাংশ হিন্দু। সেকারণে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উৎসবে সামিল হওয়ার জন্য হিন্দু সরকারি কর্মীদের ২ ঘণ্টার বিরতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে মরিসাসের সব হিন্দু মন্দির আগামীকাল আলো দিয়ে সাজিয়ে তোলা হবে। সেখানে দীপাবলির মতো প্রদীপ জ্বালানো হবে।

এদিকে আমেরিকার নিউজার্সি, নিউ ইয়র্ক, জর্জিয়ায় ৪০টি বিলবোর্ড বসানো হয়েেছ। অ্যারিজোয়ানায় ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে উৎসব। মেরিল্যান্ডেও শুরু হয়ে িগয়েছে বিভিন্ন মন্দিরে প্রার্থনা। লাইট এবং মিউজিক দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরগুলি। আটলান্টা, সিয়াটেলে হিন্দু সম্প্রদায়ের মানুষ পুজো, ভজন শুরু করে দিয়েছেন।

এদিকে ফ্রান্সে আগামীকাল বিশাল রথযাত্রার প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় সময় দুপুর ১২টায় ফ্রান্সের প্যালেস ডে লা চ্যাপেল থেকে শুরু হবে রথযাত্রা। শেষ হবে আইফেল টাওয়ারে। পুজো, আরতির মধ্য দিয়ে শেষ হবে রথযাত্রার অনুষ্ঠান। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ৫০ টি দেশে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার লাইভ টেলিকাস্ট দেখানো হবে। কাজেই বিশ্বের একাদিক দেশে বসবাসকারী িহন্দুরা এই দিনটিকে বড় করে উদযাপন করতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+