খবর পড়ার সময় লাইভ টিভিতে দাঁত খুলে পড়ে গেল সঞ্চালিকার, দেখুন ভিডিও
একেই বোধহয় বলে কাজের প্রতি নিষ্ঠা। যেমনটা দেখা গেল ইউক্রেনের এই সঞ্চালিকার ক্ষেত্রে। টিভিতে খবর পরিবেশনের সময় মুখ থেকে খসে পড়ল দাঁত! তবে নিজের কাজ চালিয়ে গেলেন তিনি। জানা গিয়েছে, দেশের টিএসএন চ্যানেলে রাতে প্রাইম–টাইম শো চলাকালীন খবর পড়ছিলেন সঞ্চালিকা মারিচকা পাডেল্কো। সেই সময়ই তাঁর সামনের একটি দাঁত পরে যায়।

তবে ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে না গিয়ে খুব সহজভাবে হাত দিয়ে মুখ ঢেকে খুব সন্তপর্ণে দাঁতটি লুফে নেন এবং আগের মতোই খবর পড়তে থাকেন। যদিও মুখের ভেতরের ফাঁকা অংশটা দর্শকদের চোখ এড়িয়ে যেতে পারেনি এবং তা নিয়ে অনলাইনে মস্করা শুরু হয়ে যায়। এই ঘটনাটি ঘটে গত বুধবার। সেই সময় মারিচকা করোনা ভাইরাসের আপডেটের খবর পড়ছিলেন।
View this post on InstagramA post shared by Марічка Падалко (@marichkapadalko) on
মজার বিষয় হল, ঘটনার ভিডিও পরে ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন মারিচকা। তিনি লেখেন, ২০ বছরের সাংবাদিকতার কেরিয়ারে এটাই সবচেয়ে অবাক করা ঘটনা। তবে অনেকেই তাঁর এই কাজের প্রশংসাও করেছেন।
তিন সন্তানের মা ওই সঞ্চালিকা জানিয়েছেন যে দশ বছর আগে তাঁর মেয়ের সঙ্গে একটি দুর্ঘটনার ফলে তাঁর দাঁত ভেঙে যায়। ঘটনার বিবরণ দিয়ে তিনি লেখেন, 'আমার শোওয়ার ঘরে ভারী ধাতব অ্যালার্ম ঘড়ি রয়েছে এবং একবার তিনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় তাঁর ছোট্ট মেয়ে ওই ঘড়িটি তুলে ছোঁড়ে এবং আমার মুখে গিয়ে লাগে।’ এরপরই তিনি দন্ত চিকিৎসকের পরামর্শে কৃত্রিম দাঁতের শরণাপন্ন হন। তবে তিনি সামনের দাঁত দিয়ে শক্ত কোনও খাবার খেতে পারেন না।
লাইভ টিভিতে গোটা ঘটনাটা মারিচকা যেভাবে সামলেছেন, তাঁকে বাহবা জানিয়েছেন তাঁর সহকর্মীরা। সেই সময় লজ্জা পেয়ে তিনি ঘাবড়ে গেলে খবর পরিবেশনে ছেদ পড়তে পারত। যা হতে দেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন এই ভিডিও হাসির রোল তুলেছে তেমনি অন্যদিকে অনেকেই সঞ্চালিকার প্রশংসায় ভরিয়ে দিয়েছে কমেন্ট বক্স। একেই বলে 'দ্য শো মাস্ট গো অন’।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications