শপথ নিলেন সদ্য নির্বাচিত সাংসদরা

এদিন সকাল সওয়া দশটার কিছু পরে প্রথমে শপথ নেন আওয়ামি লিগের সাংসদরা। শপথবাক্য পাঠ করানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। তার পর শপথ নেন জাতীয় পার্টি ও অন্যান্য দলের সাংসদরা। জাতীয় সংসদ সূত্রে খবর, আগামী রবিবার শপথ নিচ্ছেন আওয়ামি লিগের মন্ত্রীরা।
প্রসঙ্গত, সংরক্ষিত ৫০টি আসন বাদ দিলে জাতীয় সংসদের মোট আসন সংখ্যা হল ৩০০। এর মধ্যে ৮টি আসনের ফলাফল ঘোষিত হয়নি অনিয়মের কারণে। বাকি ২৯২টি আসনের ফলপ্রকাশ হয়েছে যথারীতি। ২৩১টি রয়েছে আওয়ামি লিগের ঝুলিতে। প্রধান বিরোধী দল বিএনপি দশম সাধারণ নির্বাচন বয়কট করায় জাতীয় সংসদে তাদের কোনও সদস্য নেই। এছাড়াও বিএনপি-র সহযোগী ১৮টি দল ভোট বয়কট করায় এবারের নবগঠিত আইসভায় তাদেরও কোনও সদস্য নেই।












Click it and Unblock the Notifications