কোভিড ভুলে নিউজিল্যান্ড–অস্ট্রেলিয়ায় স্বাগত ২০২২ সাল, আকাশ আলোকিত আতসবাজিতে
নিউজিল্যান্ড–অস্ট্রেলিয়ায় স্বাগত ২০২২ সাল
বিশ্বজুড়ে ওমিক্রন–করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো অনুষ্ঠান ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে শুরু হয়ে গিয়েছে। আগামী বছর যেন সকলের সুন্দরভাবে কাটে সেই প্রত্যাশা নিয়েই সকলে এই অনুষ্ঠানে মাতোয়ারা হয়েছেন। তবে বিশ্বের মধ্যে প্রথম নিউজিল্যান্ডই নতুন বছরকে স্বাগত জানিয়েছে। নিউ ইয়ার ইভে শুরু হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতেও।
|
নিউজিল্যান্ড
বিশ্বের প্রথম দেশ হিসেবে ইংরাজি ২০২২ সালকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী। নতুন বছরের শুরুতে অকল্যান্ডের রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে আতশবাজির আলোকচ্ছটায়। নতুন বছরকে বরণ করে নিতে শহরের বিভিন্ন জায়গাও সেজে উঠেছে ঝলমলে আলোতে। স্কাই টাওয়ার নীচে জমায়েত হয়েছেন বহু মানুষ। এ বছর ওমিক্রনের কারণে বিশ্বের বিভিন্ন দেশ সীমিত করেছে বর্ষবরণ অনুষ্ঠান। বর্ষবরণ উপলক্ষ্যে জনসমাবেশ নিষিদ্ধ করেছে অনেক দেশ। বাড়িতেই প্রিয়জনদের সঙ্গে বর্ষবরণের পরামর্শ দেওয়া হয়েছে।
|
অস্ট্রেলিয়া
বর্ষবরণের উৎসবে মেতেছে অস্ট্রেলিয়ার সিডনি হারবারও। সিডনি হারবারও আতসবাজি ও ঝলমলে আলোর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। প্রসঙ্গত, কোভিড-১৯-এর নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের জেরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সহ একাধিক এলাকায় আতসবাজি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। প্রসঙ্গত, সবকিছু উপেক্ষা করে বর্ষবরণের উৎসবে মেতে উঠল অস্ট্রেলিয়া। বছরের শেষ সূর্যাস্তের সাক্ষী থাকতে বহু মানুষ হাজির হন সমুদ্র উপকূলে। অনেকে এসেছেন পরিবার নিয়ে। কেউ বা তাঁর ঘনিষ্ঠজনকে নিয়ে। বিভিন্ন সমুদ্রসৈকতে চলছে বিনোদনমূলক অনুষ্ঠান।

ইউরোপে বন্ধ বর্ষববরণের উৎসব
ইউরোপের অধিকাংশ দেশ বাতিল করেছে বর্ষবরণের অনুষ্ঠান। জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। অস্ট্রেলিয়ার মানুষ উৎসবের মেজাজে থাকলেও সে দেশের স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা আগামীদিনে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

অন্যান্য দেশেও বন্ধ উৎসব
ব্রিটেনেও বর্ষবরণে একাধিক বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। একইভাবে রোম এবং ভেনিসেও বাতিল করা হয়েছে অনুষ্ঠান। বর্ষবরণের অনুষ্ঠান লাইভ দেখার ব্যবস্থা করেছে জার্মানি। আগেই বর্ষবরণের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছিল গ্রিস। ভারতেও একাধিক রাজ্যে বর্ষবরণের উৎসবের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications