নিউ ইয়র্কে জঙ্গি হামলার দায় স্বীকার আইএসআইএসের

ম্যানহাটনে ভাড়া করা ভ্যান নিয়ে পথচারীদের পিষে মারার ঘটনায় দায় স্বীকার করল ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএস।

নিউ ইয়র্কের ম্যানহাটনে ভাড়া করা ভ্যান নিয়ে পথচারীদের পিষে মারার ঘটনায় দায় স্বীকার করল ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএস। জানিয়েছে, এই ঘটনা তাদের সৈন্যই ঘটিয়েছে।

নিউ ইয়র্কে জঙ্গি হামলার দায় স্বীকার আইএসআইএসের

মার্কিন যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের হামলায় ৮ জনের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জনের বেশি মানুষ। আইএসের সংবাদপত্র আল-নাবায় এই খবর বেরিয়েছে। তবে এই ঘটনায় তারা জড়িত ছিল এমন কোনও প্রমাণ আইএস দেয়নি। এমনকী হামলাকারীর নামও ছাপা হয়নি। শুধু দায়স্বীকার করা হয়েছে।

ম্যানহাটনের হামলাকারী সেফুল্লো হাবিবুল্লায়েভিচ সাইপভ আইএসের হামলার ভিডিও দেখে এই হামলা চালিয়েছে বলে তদন্তকারীরা দাবি করছেন। তার সঙ্গে আইএসের সরাসরি যোগ ছিল কিনা তা প্রতিষ্ঠিত নয়।

সেফুল্লো উজবেকিস্তানের বাসিন্দা ছিল। ২০১০ সালে সে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসে। লোয়ার ম্যানহাটনে ভাড়া করা ভ্যান দিয়ে পথচারীদের আক্রমণ করেছে সে। তাকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ।

পুলিশ বলছে, আইএসের মতাদর্শে নিজেকে তৈরি করেছিল সেফুল্লো। তার মোবাইলে অন্তত ৯০টি আইএসের ভিডিও ও ৩৮০০টি ছবি পাওয়া গিয়েছে যেখানে আইএসের প্রচার করা হয়েছে। আদালতে নিজের বিরুদ্ধে কোনও অভিযোগেরই প্রতিবাদ করেনি এই জঙ্গি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+