করোনার চেয়েও ভয়ঙ্কর ভাইরাসের হানা চিনে, মস্কিস্তে ছড়াচ্ছে সংক্রমণ, জেনে নিন সেই ভাইরাসের তথ্য
করোনা ভাইরাসের রেশ কাটার পরেই আরও এক মারণ ভাইরাস থাবা বসাল চিনে। নতুন এই ভাইরাসের নাম ওয়েটল্যান্ড ভাইরাস। এটি সংক্রমণ ছড়ায় একেবারে মস্তিস্কে। করোনা ভাইরাস সংক্রমণ ছড়াচ্ছিল ফুসফুসে। আর এই ওয়েটল্যান্ড ভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে একেবারে মস্তিস্কে।
২০১৯ সালে চিনের জিনঝউ প্রদেশে প্রথম এই ভাইরাসের সংক্রমণের হদিশ মিলেছিল। সেখানকার এক রিপোর্ট দাবি করে যে চিনের ওয়েস্টল্যান্ডে একটি পার্কে ঘুরতে গিয়েছিলেনএক ব্যক্তি সেখানে গিয়ে তিনি এই ভাইরাসে আক্রান্ত হন। গত ৪ সেপ্টেম্বর নিউ ইংল্যান্ড জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী ২০১৯ সালে এক ব্যক্তি অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে যার শরীরের একাধিক অরগ্যান কাজ করছে না। এবং তাঁর শরীরে একটি পোকার কামড় পাওয়া গিয়েছে। প্রায় প্যারালাইসিস অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তারপরেই এই ভাইরাসটির হদিশ পান গবেষকরা।

হঠাৎ করে চিনে সংক্রমণ ছড়াতে শুরু করেছে এই ওয়েটল্যান্ড ভাইরাস। এখনও পর্যন্ত ১৭ জনের শরীরে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। তারাও এই একই পার্কে গিয়েছিলেন। সকলেরই প্রায় একই উপসর্গ দেখা গিয়েছে। জ্বর, মাথাব্যাথা, ক্লান্তি, অবসাদ, গাঁটে গাঁটে ব্যাথা, পিঠে ব্যাথা। অনেকের আবার শরীরে লাল, বেগুনি ছোট ছোট গোটা দেখা দিচ্ছে। আবার অনেকে ঘাড় এবং বগল ফুলে যাচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন এই ভাইরাস সরাসরি মস্তিষ্কে গিয়ে সংক্রমণ ছড়াচ্ছে। এই ভাইরাস ভেঁড়া, ঘোড়া এবং শুয়োরের শরীরে পাওয়া যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিনের উত্তর-পূর্ব মঙ্গোলিয়া সংলগ্ন এলাকাতেই এই ধরনের ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ ছড়াতে সক্ষম এই ভাইরাস। সেকারণে এই ধরনের উপসর্গ কারোর শরীরে দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করা হয়েছে।
এর আগে করোনা ভাইরাসও এই চিন থেকেই সংক্রমণ ছড়িয়েছিল। তারপর গোটা বিশ্বে সেটা মহামারীর আকার নিয়েছিল। অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল এই করোনা ভাইরাসের সংক্রমণে। প্রায় তিন বছর ধরে সেই ভাইরাস গোটা বিশ্বে তাণ্ডব চালিয়েছিল।












Click it and Unblock the Notifications