কোভিড–১৯–এর নতুন ভ্যারিয়ান্টের প্রথম সন্ধান মিলল ইজরায়েলে, নতুন করে উদ্বেগ দেশে
কোভিড–১৯–এর নতুন ভ্যারিয়ান্টের প্রথম সন্ধান মিলল ইজরায়েলে, নতুন করে উদ্বেগ দেশে
দক্ষিণ আফ্রিকায় পাওয়া নতুন করোনা ভাইরাসের ভ্যারিয়ান্ট বি.১.১.৫২৯ সনাক্ত হয়েছে ইজরায়েলে। এই দেশের স্বাস্থ্য মন্ত্রক নিশ্চিত করে জানিয়েছে এই তথ্য। দক্ষিণ-পূর্ব আফ্রিকার মালউই থেকে এক আসা এক ব্যক্তির শরীরে করোনার ওই রূপ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ইজরায়েল সরকার। যার জেরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে সে দেশের নাগরিকদের মধ্যে।

তিনজনের শরীরে নয়া ভ্যারিয়ান্ট
ওই ব্যক্তি ছাড়া আরও দুই ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে যে তাঁরাও এই নতুন ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন। জেনেটিক সিক্যুয়েন্সের ফলাফল না আসা পর্যন্ত ওই দুই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে এও বলা হয়েছে যে কোভিড-১৯-এর বিরুদ্ধে ওই তিন ব্যক্তির সম্পূর্ণ টিকাকরণ করা হয়েছে।

২৫ বছরের কম বয়সীদের ওপর প্রভাব বেশি
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে নতুন করোনার ভ্যারিয়ান্ট প্রধানত ২৫ বছরের কম বয়সের ওপর প্রভাব ফেলছে। এই দেশে এই বয়সের জনগোষ্ঠীর সম্পূর্ণ টিকাকরণের হার মাত্র ২৬ শতাংশ। এই দেশে ২২টি পজিটিভ করোনা ভাইরাসের কেস পাওয়া গিয়েছে, যেগুলির জেনোমিক সিক্যুয়েন্সের ফল আসা বাকি আসে। বি.১.১.৫২৯ ভ্যারিয়ান্টের মোকাবিলায় ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা ছাড়াও আফ্রিকা মহাদেশের আরও ছ'টি দেশের যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইউরোপ ও ইজরায়েলে ভ্রমণ বিধি চালু
ডেল্টা হানায় সম্প্রতি ইউরোপের বেশ কয়েকটি দেশে কোভিডের চতুর্থ, এমনকি পঞ্চম ওয়েভও আছড়ে পড়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও বিপজ্জনক ভ্যারিয়ান্টের আবির্ভাবের উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বৃহস্পতিবারই জরুরি ভিত্তিতে বৈঠকে বসে হু। ইউরোপিয়ান ইউনিয়ন আলাদাভাবে দক্ষিণ আফ্রিকা থেকে ভ্রমণ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে। ইউ প্রধান উরসুলা ভন ডের লিয়েন শুক্রবার টুইট করে জানিয়েছেন যে ইউরোপের এক্সিকিউটিভ সদস্য দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় সাধন করে বি.১.১.৫২৯ ভ্যারিয়ান্টের কারণে দক্ষিণ আফ্রিকার অঞ্চলগুলি থেকে বিমান চলাচল বন্ধ করার জন্য জরুরি বিরতি সক্রিয় করার প্রস্তাব দেবে।

ভ্রমণ সংক্রান্ত নতুন নিষেধাজ্ঞা জার্মানিতেও
অন্যদিকে, শুক্রবার রাত থেকেই জার্মানির ভ্রমণ সংক্রান্ত নতুন নিষেধাজ্ঞা জারি করা হবে, যার প্রভাব পড়বে দক্ষিণ আফ্রিকা ও সম্ভাব্য প্রতিবেশী দেশগুলির ওপর বলে জানিয়েছেন জার্মানির স্বাস্থ্য মন্ত্রী জেনস স্পান। তিনি এও জানান যে শুধুমাত্র দেশে জার্মান নাগরিকরাই প্রবেশ করতে পারবেন। সম্পূর্ণ টিকাকরণের পরও ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। জার্মানিতে ইতিমধ্যেই চতুর্থ ওয়েভের মহামারি চলছে। স্পান বলেন, 'এটাই শেষ ছিল যেখানে নতুন ভ্যারিয়ান্টের কারণে আরও সমস্যার সৃষ্টি হবে।'












Click it and Unblock the Notifications