ওমিক্রনের জন্য নতুন ভ্যাকসিন, ট্রায়াল শুরু চিনে
ওমিক্রনের জন্য নতুন ভ্যাকসিন, ট্রায়াল শুরু চিনে
করোনার তৃতীয় ওয়েভ কাটিয়ে উঠেছে ভারত। কিন্তু সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে৷ চিনের মতো দেশ, যেখানে থেকে করোনা শুরু হয়েছিল সেখানেই আবার নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। চিনের বেশ কিছু শহরকে আংশিক লকডাউনেও যেতে হয়েছে ক্রমবর্ধমান সংক্রমণের ফলে। বিশেষজ্ঞদের দাবি সারা বিশ্বে আবার নতুন করে করোনা সংক্রমণ বাড়ার পেছনে রয়েছে করোনার ওমিক্রন স্ট্রেন ও তার সাব ভেরিয়েন্ট এক্সই। এবার এই ওমিক্রনের জন্যই স্পেশাল ভ্যাকসিন বুস্টার ডোজের ট্রায়াল শুরু করতে চলেছে চিন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনার আগের স্ট্রেনগুলিকে (আলফা, বিটা, ডেল্টার মতো) লক্ষ্য করে যে সব ভ্যাকসিন ও বুস্টার ডোজ বানানো হয়েছিল তা করোনার নতুন অতি সংক্রামক স্ট্রেন ওমিক্রনের বিরুদ্ধে শরীরকে প্রয়োজনী সুরক্ষা দিতে পারছে না। তাই ওমিক্রনের জন্য একটি নতুন ভ্যাকসিনের ট্রায়াল শুরু করছে চিন৷
চিনের জাতীয় বায়োটেক গ্রুপের (সিএনবিজি) ইউনিট ওমিক্রন ভেরিয়েন্টকে মাথায় রেখে করে তৈরি করা দুটি কোভিড-১৯ ভ্যাকসিন বুস্টার হিসেবে ক্লিনিকাল ট্রায়ালের জন্য অনুমোদিত হয়েছে। সিনোফার্মের সহযোগী সংস্থা শনিবার এই তথ্য জানিয়েছে। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিনগুলি আপগ্রেড করার চেষ্টায় লেগে রয়েছেন৷ কারণ তথ্য ইঙ্গিত করে যে পুরনো স্ট্রেনের উপর ভিত্তি করে যে ভ্যাকসিনগুলি তৈরি হয়েছে সেগুলি মানুষের শরীরে যে অ্যান্টিবডি তৈরি করে তা অত্যন্ত সংক্রমণযোগ্য ওমিক্রনের বিরুদ্ধে খুব একটা কার্যকরী নয়৷ সিএনবিজি এক বিবৃতিতে বলেছে, নতুন দুটি ভ্যাকসিন চিনে ব্যবহৃত দুটি সিনোফার্ম ভ্যাকসিনের মতোই, প্রাপ্তবয়স্কদের মধ্যে পরীক্ষা করা হবে যারা ইতিমধ্যে দুই বা তিনটি ভ্যাকসিনের ডোজ পেয়েছেন। তবে পরীক্ষামূলক বুস্টার নেওয়ার আগে ট্রায়ালে অংশগ্রহণকারীরা কোন ভ্যাকসিন নিয়ে থাকবেন বা কতজন এ বিষয় নিয়োগ করা হবে তা নির্দিষ্ট করেনি চিনের সংস্থা।
একটি চিনা গবেষণা দেখায় যে আগের সিনোফার্ম ভ্যাকসিনের চতুর্থ ডোজও (যা নিয়ম মেনে তৃতীয় বুস্টার ডোজ দেওয়ার ছয় মাস পর দেওয়া হয়েছিল) ওমিক্রনের বিরুদ্ধে অ্যান্টিবডির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ায়নি। যদিও চতুর্থ ডোজটি আগের স্ট্রেনগুলির বিরুদ্ধে অ্যান্টিবডি স্তরগুলিকে সর্বোচ্চ স্তরে পুনরুদ্ধার করেছিল। গবেষকরা বলেছেন যে নতুন ভ্যাকসিনগুলি ভবিষ্যতের বুস্টার হিসাবে আরও ভাল বিকল্প হতে চলেছে।












Click it and Unblock the Notifications