করোনা ভাইরাস: বাংলাদেশেও নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত, মিল আছে যুক্তরাজ্যে পাওয়া স্ট্রেইনের সঙ্গে
করোনা ভাইরাস: বাংলাদেশেও নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত, মিল আছে যুক্তরাজ্যে পাওয়া স্ট্রেইনের সঙ্গে
বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা বলছেন যে করোনাভাইরাসের নতুন একটি স্ট্রেইন বাংলাদেশে শনাক্ত হয়েছে, যেটির সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনাভাইরাসের সাদৃশ্য রয়েছে।
বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা গত মাসে ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে পাঁচটিতে নতুন ধরনের এই করোনাভাইরাসের স্ট্রেইন শনাক্ত করেন।
প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করেছেন।
সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন যে একটি স্ট্রেইন পাওয়া গেছে, সেটি আগের স্ট্রেইনটির তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায় বলে জানানো হয়েছে।
বিস্তারিত আসছে...













Click it and Unblock the Notifications