Sri Lanka General Election: শ্রীলঙ্কায় জয়ের পথে প্রেসিডেন্ট দিশানায়েকের দল, ২২৫ আসনেই এগিয়ে এনপিপি
Sri Lanka General Election: বৃহস্পতিবারই মিটেছে শ্রীলঙ্কার সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। শুক্রবার সকাল থেকে চলছে গণনা (Vote Counting)। প্রাথমিক ট্রেন্ডেই কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে সামগ্রিক চিত্রটা। ট্রেন্ড বলছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের (Anura Kumara Dissanayake) দলের ব্যাপক মার্জিনে জয় শুধু সময়ের অপেক্ষা।
অর্ধেকেরও বেশি ব্যালট গণনা শেষে দেখা গিয়েছে অনুরা কুমারা দিশানায়েকের দল ন্যাশনাল পিপলস পাওয়ার (NPP Coalition) জোট ৬৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, ২২৫টি আসনের প্রায় সবকটিতেই এগিয়ে রয়েছে দিশানায়েকের দল। বিদায়ী সংসদে মাত্র ৩টি আসন ছিল এনপিপির।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় (Colombo) ভোট দেন দিশানায়েক। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের সুর শোনা যায় বছর ৫৫-র প্রেসিডেন্টের গলায়। ভোট দিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, "এই সংসদীয় নির্বাচন শ্রীলঙ্কার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের হাল ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই নির্বাচনের।"
বৃহস্পতিবার শ্রীলঙ্কায় কোনওপ্রকার অশান্তি (Poll Violence) ছাড়াই নির্বিঘ্নে ভোট হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ভোট চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তিন ভোটকর্মী-সহ এক পুলিশ কনস্টেবলের। বৃহস্পতিবার ৯ ঘণ্টা ধরে চলে ভোটগ্রহণ। ২২৫টি আসনের জন্য লড়াইয়ে রয়েছেন মোট ৮ হাজার ৮৮০ জন প্রার্থী।
ভোট পর্যবেক্ষকদের (Election Observer) মতে পূর্বের নির্বাচনগুলির মতো বৃহস্পতিবারের সংসদীয় নির্বাচনে কোনওপ্রকার অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারেনি। এর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষক কুশল পেরেরার দাবি, বিরোধী শিবির দুর্বল হওয়ার কারণে নির্বাচনের ফল যে দিশানায়েকের দিকেই ঝুঁকবে তা আগেই ধাবমান করা গিয়েছিল।
প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের জয়ের দুই মাসেরও কম সময়ের মধ্যে শ্রীলঙ্কায় আয়োজিত হল সংসদীয় নির্বাচন। দুর্নীতি বিরোধী মঞ্চ থেকে উত্থান দিশানায়েকের। অচল শ্রীলঙ্কায় বদল আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তাই মসনদে বসার দিনকয়েকের মধ্যেই গত সেপ্টেম্বরের ২৪ তারিখ সংসদ ভেঙে দেন সমাজতান্ত্রিক দলের এই নেতা। বিদায়ী সংসদে মাত্র ৩ জন আইনপ্রণেতা থাকায় অবশ্যম্ভাবী হয়ে পড়ে সংসদীয় নির্বাচন।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications