কোরান, বাইবেল এবং গীতা পড়ে নয়া দলের নাম ঘোষণা নাহিদ ইসলামদের! 'বিপদে'র মুখে হাসিনা-খালেদা?
Bangladesh New Party: বাংলাদেশের মাটিতে নয়া লড়াই! আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেনস পার্টি বা এনসিপি)-র। মনে করা হচ্ছে চলতি বছরের শেষে কিংবা আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বাংলাদেশের বুকে হতে পারে জাতীয় নির্বাচন। আর তার আগেই ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বাংলাদেশের মাটিতে।
দলের সদস্যরা ঢাকার মানিক মিয়াঁ অ্যাভিনিউয়ের মঞ্চে প্রথমে দেশের জনগণকে সাক্ষী রেখে কোরান পাঠ করেন। এরপর পাঠ করা হয় গীতা, বাইবেল, ত্রিপিটকের মতো ধর্মগ্রন্থগুলিও। সর্বশেষে জাতীয় সঙ্গীত গেয়ে নতুন দলের নাম ঘোষণা করা হয়। বিশ্লেষকরা বলছেন, নয়া দল আগামীদিনে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বিএনপি এবং শেখ হাসিনার দল আওয়ামী লিগকেও (Bangladesh New Party) ।

বলে রাখা প্রয়োজন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বুকে নয়া রাজনৈতিকদল আসতে পারে বলে জল্পনা ছিল। দলের মুখ কে বা কারা থাকতে পারেন তা নিয়েও চর্চা চলছিল। এরপরেই অন্তবর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেন নাহিদ ইসলাম। তাঁকেই এবার দেখা যাবে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক হিসাবে। এছাড়াও নয়া দলে বেশ কয়েকটি পদ রয়েছে। সেই সমস্ত পদে আছেন আখতার হোসেন, শারমিন এবং আরিফুল ইসলাম আদীবের মতো একাধিক নতুন মুখ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বুকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং উৎখাতের পিছনে বড় ভূমিকা আছে এই সব নেতাদের। যদিও অতীত না ঘেটে সামনে দিকে এগানোর বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম।
তাঁর কথায়, ''আমরা কেবল সামনের কথা বলতে চাই। আমরা পেছনের ইতিহাসকে অতিক্রম করে একটি স্বপ্নের বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে চাই'। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই বিকল্পের কথা উঠেছিল। সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে বলে এদিন মন্তব্য করেন নাহিদ।
শুধু তাই নয়, বাংলাদেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার ঐকমত্যের ভিত্তিতে রাজনীতি ও রাষ্ট্র নির্মাণের কথাও এদিন উঠে আসে নয়া দলের নেতৃত্বদের মুখ থেকে। তুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় বহু মানুষ জড়ো হন। পুলিশ প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়। বলে রাখা প্রয়োজন, গত বছর অর্থাৎ অগস্ট মাসে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান












Click it and Unblock the Notifications