New Orleans Attack: বর্ষবরণের রাতে আমেরিকায় জঙ্গি হামলা! জনতার ভিড়ে ট্রাক ঢুকে মৃত বেড়ে ১৫, মিলল ISIS যোগ

New Orleans Attack: বর্ষবরণের রাতে আমেরিকয় জঙ্গি নাশকতা (Terror Attack)! নিউ ওরল্যান্সে ভিড়ের মাঝে বিস্ফোরক ভর্তি ট্রাক (Truck) ঢুকিয়ে দেওয়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা (Death Toll) বেড়ে দাঁড়াল ১৫। এখনও হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই পুলিশি এনকাউন্টারে মৃত সন্দেহভাজন হামলাকারীর নাম পরিচয় প্রকাশ্যে এসেছে। হামলায় পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী আইএসআই (ISIS) যোগ রয়েছে বলে অনুমান।

বুধবার কাকভোরে যখন সানন্দে বর্ষবরণের উদযাপন চলছে, তখনই ওই হামলা ঘটে। ঐতিহ্যবাহী বার্বোন স্ট্রিটে শয়ে শয়ে মানুষের ভিড়ের মাঝে আচমকাই বিস্ফোরক বোঝাই ট্রাক ঢুকে পড়ে। ভোর ৩টের কিছু সময় পরে ওই ভয়াবহ হামলায় কার্যত হতচকিত হয়ে পড়েন সকলে। একের পর এক মৃত্যু ঘটে হামলার জেরে। আহত হয়েছেন বহু মানুষ।

usa

আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, আততায়ী ট্রাক চালকের নাম সামসুদ্দিন বাহার জব্বর। ভাড়ার ট্রাক নিয়ে সংঘর্ষ চালানোর পরই তাকে গুলি করে মেরে ফেলে পুলিশ। মৃত আততায়ী মার্কিন নাগরিক ও টেক্সাসের অবসরপ্রাপ্ত সেনাকর্মী। ওই ঘাতক ট্রাকটি থেকে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পতাকাও মিলেছে বলে জানিয়েছে এফবিআই। তার জব্বরের জঙ্গি যোগের কথা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।

গোটা ঘটনাকে জঙ্গি হামলা হিসেবেই ব্যাখ্যা করেছে এফবিআই। ঘটনায় ওই আততায়ী ট্রাক চালক ছাড়াও আরও আততায়ীরা যুক্ত রয়েছে বলেও আশঙ্কা গোয়েন্দাদের। একাধিক উন্নতমানের বিস্ফোরক মিলেছে ঘটনাস্থল থেকে। সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস লুসিয়ানা স্টেট পুলিশ ইনটেলিজেন্স মারফত পাওয়া তথ্যের উপর ভিত্তি করে জানিয়েছে, তারযুক্ত দুটি পাইপ বোমাও মিলেছে ঘটনাস্থল থেকে। ওই দুটি বোমা দূর থেকে রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল আততায়ীরা।

ঘটনাস্থল থেকে যে সিসিটিভি ফুটেজ মিলেছে তা থেকে তিন ব্যক্তি ও এক মহিলাকে বোমা পুঁততেও দেখা গিয়েছে বলে দাবি গোয়েন্দাদের। এসব তথ্য উঠে আসার পর বড়সড় জঙ্গি নাশকতার তত্ত্বেই সায় দিচ্ছেন গোয়েন্দারা। পুলিশ সুপার অ্যানে কির্কপ্যাট্রিক জানান, গোটা ঘটনায় গুলি চলার সময় জখম হয়েছেন দুই পুলিশ আধিকারিকও। তারা দ্রুত সুস্থ হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

বর্ষবরণের দিন এহেন হামলায় রীতিমতো নিরাপত্তার গলদ নিয়ে প্রশাসনকে দুষছেন সাধারণ মানুষ। কিন্তু পুলিশ সুপারের দাবি, সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক, কোনওভাবে জঙ্গিরা ফাঁকফোকড় পেয়ে ভিড়ে হামলা চালাতে সক্ষম হয়। সাম্প্রতিক অতীতে এটাই সবচেয়ে বড় জঙ্গি হামলা। মৃত জব্বরের আইএসআই যোগের আশঙ্কা নিয়েই এখন তদন্তে গোয়েন্দারা। এনিয়ে কারও কাছে কোনও তথ্য থাকলে তা জানাতে বলা হয়েছে গোয়েন্দাদের কাছেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+