আমেরিকার রাস্তায় বন্দুকবাজের নৃশংস হানা! মৃত ৪
আমেরিকায় এক বন্দুকবাজের হানা ঘিরে রীতিমতো উত্তেজনা। এদিন নিউজার্সিতে রাস্তায় দিনে দুপুরে এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ৩ জন আহত।

এদিন , স্থানীয় সময় বেলা ১১ টা নাগাদ এই শ্যুট আউট শুরু হয়। এক ব্যক্তি সেখানের রাস্তায় এলোপাথারি গুলি করতে থাকে বলে খবর। যার জেরে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। বাকি ৩ জনকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। যদিও গোটা ঘটনায় কে বা কারা যুক্ত , তা এখনও জানা যায়নি।
এদিকে, শহরের মেয়র জানিয়েছেন , কোনও মতেই এই হামলা বরদাস্ত করা হবে না। মেয়র নিজে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট হবেন , বলে জানিয়েছেন। উল্লেখ্য, এদিকে, গোটা আমেরিকা জুড়ে করোনর প্রবল দংশন অব্যাহত। গোটা মার্কিন মুলুকে প্রায় প্রতিদিনই ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এদিকে, এর আগে, করোনার আবহে এক কৃষ্ণাঙ্গের হত্যা নিয়ে গোচা মার্কিন মুলুক জ্বলে উঠেছিল।












Click it and Unblock the Notifications