Kash Patel: গীতায় হাত রেখে বলছি...ট্রাম্পকে পাশে নিয়েই এফবিআই ডিরেক্টর পদে শপথ ভারতীয় বংশদ্ভুত কাশের
Kash Patel: এফবিআইয়ের প্রধান (FBI director) হিসাবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ পটেল। ভগবত গীতাকে ছুঁয়ে এবং সাক্ষী রেখেই মার্কিন এই গোয়েন্দা সংস্থার প্রধান হিসাবে শপথবাক্য পাঠ করেন। তাৎপর্যপূর্ণ ভাবে বিশ্বের অন্যতম গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে একটি আমেরিকার এফবিআই। আর সেই সংস্থার প্রধান হিসাবে নিযুক্ত হলে প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নির্দেশেই এই পদে কাশ। যা অবশ্যই প্রত্যেক ভারতবাসীর কাছেও গর্বের বলছেন অনেকেই। বলে রাখা প্রয়োজন, ডোনাল্ড ট্রাম্পের ভরসার মানুষগুলির মধ্যে একজন কাশ পটেল (Kash Patel) । মার্কিন নির্বাচনের সময় একেবারে 'তৃণমূল'স্তরে কাজ করেছেন।

প্রেসিডেন্ট পদে বসার পরেই এফবিআই'য়ের প্রধান (FBI director) হিসাবে কাশ পটেলকেই নিয়োগ দেন ট্রাম্প। হোয়াইট হাউসে তাঁর শপথের অনুষ্ঠান করা হয়। আমেরিকার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি গোটা অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর সেই অনুষ্ঠানেই কাশকে (Kash Patel) গীতার উপর হাত রেখে শপথ নিতে দেখা যায়। অনুষ্ঠান শেষে ভারতীয় বংশদ্ভুত এফবিআই ডিরেক্টর বলেন, আমি আমেরিকার স্বপ্নকে ধরে বেঁচে আছি। যদি কেউ মনে করেন আমেরিকার স্বপ্ন মরে গেছে... তাহলে এখানে দেখুন। একই সঙ্গে এফবিআইকে ফের একবার সেরা হিসাবে তুকে ধরার বার্তাও দেন কাশ। অন্যদিকে কেন কাশকে এফবিআই'য়ের ডিরেক্টর হিসাবে বেছে নিলেন ওই অনুষ্ঠানে জানান ডোনাল্ড ট্রাম্প।
একই সঙ্গে তাঁর প্রশংসাও করেন। বলেন, আমি কাশকে ভীষণ ভাবে পছন্দ করি। এই কাজের দায়িত্ব তাঁকে যাতে দেওয়া হয় তা চেয়েছিলাম। এই কাজের জন্য সবথেকে উপযুক্ত কাশ বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, এফবিআই'য়ের সমস্ত এজেন্ট কাশ পটেলকে ভালোবাসে বলেও জানান। কাশ একটা সময় এফবিআই'য়ের সঙ্গে যুক্ত ছিলেন। কাজের ক্ষেত্রেও যথেষ্ট অভিজ্ঞ বলে মনে করা হয়।
বলে রাখা প্রয়োজন, কাশের সঙ্গে ভারতের যোগ গভীর। গুজরাতের ভদ্রন বলে একটি গ্রামের বাসিন্দা ছিল তাঁর পরিবার। দীর্ঘ বছর আগে উগান্ডায় চলে যায় পটেন পরবার। দেখান থেকে পরে আমেরিকায় যান এবং সেখানেই বসবাস শুরু করেন।
গত বৃহস্পতিবার আমেরিকার সেনেটে ৫১-৪৯ ভোটে কাশের নিয়োগ অনুমোদিত হয়। দুই রিপাবলিকান তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। বাইডেন প্রশাসনের অবসানের পর ক্রিস্টোফার রে পদত্যাগ করে। এরপরেই কাশ প্যাটেল তাঁর স্থলাভিষিক্ত হলেন।












Click it and Unblock the Notifications