শুধু কমলা হ্যারিস নন, বাইডেনেরও রয়েছে ভারত যোগ, কীভাবে জানালেন প্রেসিডেন্ট নিজেই
শুধু কমলা হ্যারিস নন, বাইডেনেরও রয়েছে ভারত যোগ, কীভাবে জানালেন প্রেসিডেন্ট নিজেই
কমলা হ্যারিসের মতো নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রয়েছে ভারত যোগ। নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের বাণিজ্যনগরী মুম্বইয়ে থাকেন বাইডেনের আত্মীয়রা। তাঁরা আবার চেন্নাইয়ের বাসিন্দা ছিলেন। কাজেই আমেরিকার সিংহাসনে বসা বাইডেন এবং কমলা হ্যারিস উভয়ের যোগ রয়েছে দক্ষিণ ভারতের সঙ্গে।

কমলা হ্যারিসের ভারত যোগ
ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সরাসরি তাঁর যোগাযোগ রয়েছে ভারতের সঙ্গে। তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন তাঁর মা শ্যামলা গোপালন। এখনও তাঁর মামাবাডির লোকেরা রয়েছে ভারতে। মামা গোপালন বানচন্দ্রনের সঙ্গেও যোগাযোগ রয়েছে কমলা হ্যারিসের। তিনি কমলার শপথ গ্রহন অনুষ্ঠানেও যাচ্ছেন।

জো বাইডেনের ভারত যোগ
কমলা হ্যারিসের পাশাপাশি জো বাইডেনেরও ভারত যোগ করেছে। তিনি জানিয়েছেন এখনও তাঁ আত্মিয়রা মুম্বইয়ে থাকেন। সেকথা নিজেই জানিয়েছিলেন বাইডেন। তিনি বলেছিলেন ১৯৭২ সালে মার্কিন সেনেটর নির্বাচিত হওয়ার পর মুম্বই থেকে তাঁক আত্মিয়েরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন।

ব্রিটিশ আমল থেকেই যোগাযোগ
বাইডেনের আত্মীয়দের ভারতে বসবাস এখনকার নয়। সেই ব্রিটিশ আমোল থেকেই বাইডেনের পূর্বসুরিরা ভারতে বসবাস করতে শুরু করেন। সেসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাবিক ছিলেন বাইডেনের পূর্বসুরী। তিনি চেন্নাই উপকূলে এসে নেমেছিলেন। তারপরে ভারতীয় মহিলাকে বিয়ে করে পাকাপাকি ভাবে ভারতেই বসবাস শুরু করেছিলেন।

উচ্ছ্বাস ভারতে
কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট হওয়ার খবরে গতকাল থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ুর গ্রামে। সেখানে বেশ কয়েকবার মায়ের সঙ্গে এসেওছিলেন কমলা। সেখানকার মন্দিরে অনুদানও দেন তিনি। গতকাল থেকেই কমলা হ্যারিসেস মােয়র বাড়ির গ্রামে রঙ্গোলি দিয়ে উৎসব শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications