আরও ঘাতক, আরও ভয়ঙ্কর, মালয়েশিয়ায় করোনা ভাইরাসে নতুন 'স্ট্রেইন' নিয়ে আতঙ্কে গবেষকরা
আরও ঘাতক, আরও ভয়ঙ্কর, মালয়েশিয়ায় করোনা ভাইরাসে নতুন 'স্ট্রেইন' নিয়ে আতঙ্কে গবেষকরা
করোনা ভাইরাসের ভয়ঙ্করতম স্ট্রেইনের সন্ধান মিলল মালয়েশিয়ায়। যার নাম 'D614G'। মালয়েশিয়ার হেলথ ডিরেক্টর জেনারেল নূর হিসাম আবদুল্লা জানিয়েছেন, তিন রকমের কেসে মিউটেশনটি দেখা গিয়েছে। ভারত থেকে আসা স্থায়ী বাসিন্দাদের মধ্যে একরকমের মিউটেশন দেখা গিয়েছে। রেস্তোরাঁর মালিকদের মধ্যে দেখা গিয়েছে আবার ফিলিপিন্স থেকে আসা বাসিন্দাদের মধ্যে দেখা গিয়েছে এই মিউটেশন।

এই মিউটেশন গুলি ভয়ঙ্কর রকতমের ঘাতক। প্রথম পর্যায়ে ধরা পড়ে যাওয়ায় সেগুলিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রক। করোনার এই স্ট্রেইস ১০ গুণ দ্রুত ছড়ায়। তাই দেশবাসীকে আরও সতর্ক হয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
করোনার এই ঘাতক রূপের সংক্রমণ থেকে বাঁচাতে আরও বেশি করে মানুষকে সতর্ক হয়ে থাকার নির্দেশ দিয়েছে। কড়া হতে করোনা বিধি নিয়ন্ত্রণ করছে মালয়েশিয়া। কোনও রকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এই ভয়ঙ্কর স্ট্রেইনে সংক্রমিতের শরীরে অন্য অনেক রোগ বাসা বাঁধতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও এই নিয়ে কোনও সঠিক দিক নির্দেশ করেনি।












Click it and Unblock the Notifications