কোনও কিছুই কাজ দিচ্ছে না, হু হু করে কমছে চীনের জন্মহার
কোনও কিছুই কাজ দিচ্ছে না, হু হু করে কমছে চীনের জন্মহার
রেকর্ড হারে হ্রাস পেয়েছে চীনের জন্ম হার।সদ্য প্রকাশিত হয়েছে ২০২১ সালে চীনের জন্ম হার। সেখানেই এই খবর জানা গিয়েছে। এর ফলে ওই দেশে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাবে বলে জানা গিয়েছে। এর ফলে অর্থনৈতিক দিয়ে শক্তিশালী চীনের অর্থনৈতিক বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ওই দেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, প্রতি এক হাজার জনে ৭.৫২ শতাংশ জন্ম হার হ্রাস পেয়েছে। চীনে দীর্ঘদিন ধরে এক সন্তান নীতির লাগু ছিল। এর ফলেই সেখানে মানুষের মধ্যে সন্তান জন্মদানের আগ্রহ কমে। পরিস্থিতি বুঝে সম্প্রতি সরকার এই নীতি প্রত্যাহার করে নেয়। তিনটি সন্তান জন্ম দেওয়ার অনুমোদন দেয় সরকার। এরপরেও পরিস্থিতির উন্নতি হয়নি। ঘটনা হল তাদের এক সন্তান নীতি ২০১৬ সালে বাতিল করেছিল চীন। তারপর দুই সন্তান নেওয়ার অনুমোদন দেয় প্রশাসন। জানা গিয়েছে
এক সন্তান নীতির জেরে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছিল চীনে। তাই এক সন্তান নীতি প্রত্যাহার করে নেওয়া হয়।
ভারসাম্য টিকিয়ে রাখতে আনতে হয় দুই সন্তান নীতি। ফল হয়নি। দম্পতিরা সাড়া দেয়নি। ফল আজকের পরিস্থিতি।
১৯৪৯ সালে চীনের জন্মহার
ওই সময়ে তাদের জন্মহার ছিল সর্বনিম্ন। ওই বছর থেকেই জন্ম বিষয়ে তথ্য রাখা শুরু করে চীনের ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিসটিকস। সেখানে বলা হয়, অভিবাসী বাদে চীনের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি ২০২১ সালে ছিল মাত্র ০.০৩৪ শতাংশ। ১৯৬০ সালের পর এ হার ছিল সর্বনিম্ন।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ২০২১ সালে জন্মহার যেখানে এসে দাঁড়িয়েছে, তা ১৯৪৯ সালের পর সর্বনিম্ন। পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং বলেন, 'চীনে জনসংখ্যাতত্ত্বের চ্যালেঞ্জ সুপরিচিত। কিন্তু প্রত্যাশার চেয়ে যে, বয়স্কদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে সে বিষয়টি পরিষ্কার।'












Click it and Unblock the Notifications