মালয়েশিয়ায় খোঁজ পাওয়া দশগুণ বেশি মারাত্মক করোনা স্ট্রেইনের যোগ রয়েছে ভারতে! নয়া তথ্য ঘিরে চরম উদ্বেগ
করোনার ভয়াবহ স্ট্রেইন গোটা দক্ষিণ এশিয়ায় ছড়াচ্ছে এক ভারতীয়ের থেকে
মালয়েশিয়ায় যে করোনা ভাইরাসের নতুন মারক স্ট্রেইনের খোঁজ মিলেছে, তা আগের ভাইরাসের থেকেও ১০ গুণ ভয়ঙ্কর। এই তথ্য গতকালই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। এবার নতুন আরও এক তথ্য় ভারতীয়দের উদ্বেগে রাখতে পারে।

কী দেখা গিয়েছে গবেষণায়?
ফিলিপিন্সে ক্রমেই করোনার প্রকোপ বাড়ছে আর কীভাবে এই প্রকোপ বাড়ছে,তা নিয়ে গবেষণা করতে গিয়ে এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ফিলিপিন্স। মালয়েশিয়া যে 'D614G' করোনা ভাইরাস স্ট্রেইনকে দশগুণ বেশি মারাকত্মক বলে দাবি করেছে, সেই স্ট্রেইনের সঙ্গে ভারতের যোগ রয়েছে বলে দেখা গিয়েছে।

ভারত ও ভয়াবহ করোনা স্ট্রেইন
দেখা গিয়েছে কয়েকদিন আগেই ভারত থেকে এক ব্যক্তি মালয়েশিয়া গিয়েছিলেন। সেখানে তিনি নিয়মমাফিক ১৪ দিনের কোয়ারেন্টাইন না মেনেই , বেরিয়ে পড়েন রাস্তা ঘাটে। এরপর সেই ব্যক্তির থেকে ৪৫ জন করোনা আক্রান্ত হন। আর এই ৪৫ জনের করোনা স্ট্রেইন মারাত্মক ভয়াবহ বলে দেখা গিয়েছে। ফলে এবার সন্দেহ দানা বাঁধছে যে, ভারতের থেকে আসা ব্যক্তির দেহে এমন ভাইরাস থাকার অর্থ কি ভারতেও এমন ভাইরাস আনাগোনা শুরু করে দিয়েছে?

ভারত ফেরত ব্যক্তিকে প্রথমেই কেন ধরা যায়নি?
জানা গিয়েছে, করোনার এই আজব মারাত্মক স্ট্রেইন যে ব্যক্তি বহন করে মালয়েশিয়া নিয়ে গিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে, সেই ব্যক্তি মালয়েশিয়া পৌঁছেই করোনা পরীক্ষা করান। আর তাতে দেখা গিয়েছে তিনি করোনা নেগেটিভ। ফলে ব্যক্তিকে ঘিরে সন্দেহ জন্মায়নি তখন। কিন্তু তাঁর সঙ্গে থাকা মানুষরা যখন ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করেন, সংশয় তখন থেকেই দানা বাঁধে। পরে ব্যক্তিকে গ্রেফতার করে মালয়েশিয়া প্রশাসন। কোয়ারেন্টাইন বিধি না মানার জন্যই এই পদক্ষেপ।

কোন কোন দেশে এমন ভয়াবহ স্ট্রেইন দেখা গিয়েছে?
মনে করা হচ্ছে ফিলিপিন্স, ইউরোপের বিভিন্ন অংশ, মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক মানুষের মধ্যে এই বীভৎস ভাইরাসের স্ট্রেইন দেখা গিয়েছে। আর এই ভারত ফেরত ব্যক্তির মধ্যেও এই স্ট্রেইন দেখা গিয়েছে । এছাড়াও বহু রেস্তোরাঁ মালিকদের মধ্যে অদ্ভুতভাবে এই ভাইরাসের স্ট্পেইন বিশ্ব জুড়ে দেখা যেতে শুরু করেছে।

মিউটেশন ও ভ্যাকসিন
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাবি, ভাইরাসের স্ট্রেইনে এক প্রবল প্রতিযোগিতা দেখা যাচ্ছে। আর তার জেরেই ক্রমাগত শক্তিশালী করোনা ভাইরাস দেখা যাচ্ছে। যা ভ্যাকসিন বের হওয়ার পরও উদ্বেগ আশঙ্কা রাখতে পারে। ফলে মানুষকে সতর্ক থাকতে হবে।












Click it and Unblock the Notifications